নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় সকাল সাতটা। মুর্শিদাবাদের বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। পুলকারে ধাক্কা মারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার। যার ফলে দুই পড়ুয়া সহ এক প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। অভিযোগ, রেললাইন পারাপারের সময়ে পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের। গোটা ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পদক্ষেপ করল রেল। ইতিমধ্যেই কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে রেল। সাসপেন্ড করা হয়েছে সুপারভাইজারকেও। গোটা ঘটনার তদন্তের জন্য সাত সদস্যের টিম গঠন করেছে পূর্ব রেল। আজই ঘটনাস্থলে যাবে ওই বিশেষ দল। 

আরও পডুন: মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

পুলিশ সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের ২৪এ/২ নম্বর রেলগেটে মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রথমে ওই জায়গায় দিয়ে নবদ্বীপ প্যাসেঞ্জার যাওয়ার জন্য রেলগেট বন্ধ ছিল। সেই ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়। তখনই অপেক্ষায় গাড়িগুলি রেললাইন পার হতে শুরু করে। কিছু গাড়ি বেরিয়ে গেলেও একটি পুলকার ও সাইকেল আরোহী যখন রেললাইনের মাঝে ছিলেন অভিযোগ, তখনই লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করে দেন গেটম্যান। যার ফলে পুলকার ও সাইকেল আরোহী আটকে পড়ে। ঠিক সেই সময়ে দ্রুতগতিতে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন এসে পুলকার ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় পুলকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভিতরে থাকা অন্তত ১০ জন পড়ুয়া আহত হয়। গুরুতর জখম হন সাইকেল আরোহী। এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু হয়। পরে পুলিশ ও রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই পড়ুয়া সহ সাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। আহত পড়ুয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে স্থানীয় প্রশাসন।

গোটা বিষয়টি নিয়ে পূর্ব রেল জানিয়েছে, এখনও পর্যন্ত সম্পূর্ণ তথ্য তাদের কাছে এসে পৌঁছয়নি। তবে, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে বিশেষ টিমও পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। রেল জানিয়েছে, সিগন্যালের কোনও সমস্যা ছিল না। সেক্ষেত্রে গেটম্যানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের