আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো শিক্ষাগত শংসাপত্র তৈরি ও ব্যবহারের অভিযোগে ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি আজ শুক্রবার (১৭ জুলাই) জীবনতলা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শওকত মোল্লা, সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার-সহ আরও কয়েকজনের নাম রয়েছে।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাতজনের বিরুদ্ধে আন্তঃরাজ্য ভুয়ো শিক্ষাগত শংসাপত্র চক্র পরিচালনার অভিযোগ তুলে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিজিৎ দাসের দাবি, শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর সন্দেহ ছিল। তাঁর অভিযোগ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই হাত জাহাঙ্গির ও শওকত মোল্লা। শওকত ফাইভ-সিক্সের বেশি পড়েনি। অথচ প্রতিবার ভোটের হলফনামায় বদলে যেত তাঁর শিক্ষাগত যোগ্যতা। তার সব সার্টিফিকেট সব অন্য রাজ্যের সংস্থার নামে। আবার ডেলি কোর্সে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেছেন। উনি তো থাকেন এখানে, তাহলে কী করে রোজ ক্লাস করলেন? এতেই আমার সন্দেহ হয়। তারপর খোঁজ খবর শুরু করি। এটা একটা বড় চক্র। আজ অভিষেক-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’ তিনি বলেন, পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। 

আরও পড়ুন: দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিযোগে নাম থাকা অন্যদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তৃণমূল জমানায় কয়লা, বালি ও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার ইডি ও সিবিআই দফতরে হাজিরাও দিয়েছেন তিনি। তবে পালাবদলের পর যেন মামলার পাহাড়ে ক্রমশ চাপা পড়ে যাচ্ছেন অভিষেক। তবে অভিযোগ দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত নয়। অভিযোগের সত্যতা যাচাই করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তদন্তকারী সংস্থার। এখন এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…