‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক রেল দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ এলাকায়। অভিযোগ, লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন পুলকার এবং এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় দুই শিশু ও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন রেল রাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। স্থনীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ফোনে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি। 

দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি গেটম্যানের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়টিও রেলমন্ত্রীর নজরে আনেন। সেই সময়ই গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে বলেও মন্ত্রীকে জানান তিনি। অধীর চৌধুরীর অভিযোগ, ‘এটি সম্পূর্ণভাবে রেলের কর্মীর গাফিলতির ফল। এখানে দায়িত্বে থাকা গেটম্যানই মূল অভিযুক্ত। তিনি কর্তব্যে চরম অবহেলা করেছেন বলেই এত বড় দুর্ঘটনা ঘটেছে।’ তবে শুধুমাত্র গেটম্যানকে দায়ী করেই থেমে থাকেননি অধীর। তাঁর মতে, এই ঘটনায় রেলের পরিকাঠামোগত দুর্বলতাও সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অধীর আরও বলেন, গেটম্যান স্থায়ী রেলকর্মী ছিলেন, নাকি আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, তিনি যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন কি না এসব বিষয়ও তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি, গেটম্যানের বিরুদ্ধে স্থানীয়দের তোলা নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালনের অভিযোগও গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান তিনি। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই রেলের সাত সদস্যের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা ব্যবস্থা, গেট পরিচালনার নিয়ম এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীর ভূমিকা সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে। অধীর চৌধুরীর দাবি, এই দুর্ঘটনার জন্য শুধু একজন কর্মীকে দায়ী করলেই চলবে না। কোথায় প্রশাসনিক ব্যর্থতা ছিল, নিরাপত্তা ব্যবস্থায় কী কী ঘাটতি রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। তাঁর কথায়, ‘দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রেলের নিরাপত্তা ব্যবস্থারও আমূল সংস্কার জরুরি।’

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার