মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র দুদিন অপেক্ষা। তারপরেই বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ফাইনাল। ভারতীয় সময় আগামী রবিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার হাতছানি রয়েছে মেসিদের কাছে। অপরদিকে দীর্ঘদিন বাদে বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে মুখিয়ে রয়েছে স্পেন। সেই ম্যাচেই এবার কে রেফারি হবেন সেটা জানিয়ে দিল ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আজ, শুক্রবার জানিয়েছে, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ খেলাবেন স্পেন বনাম আর্জেন্টিনার ম্যাচ। একই সঙ্গে ফাইনালের ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তাঁরই দেশের তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডনের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকছেন কাতারের মোহাম্মদ আলকালাফ।

আরও পডুন: ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে দেড় দশক ধরে ইউরোপ ও আন্তর্জাতিক স্তরে বড় প্রতিযোগিতায় রেফারিং করে আসছেন ভিনচিচ। ক্লাব ফুটবলে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ডের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রেফারি ছিলেন তিনি। ফিফা বিশ্বকাপে ভিনচিচের অভিষেক হয় ২০২২ সালে কাতারে। সেবার দুটি ম্যাচ পরিচালনার পর এবার ২০২৬-এর বিশ্বকাপে তিনটি ম্যাচে খেলিয়েছেন ভিনচিচ। তারপরেই সোজা পেলেন ফাইনালের দায়িত্ব। আর্জেন্টিনার ম্যাচে যখন রেফারি ও VAR নিয়ে বিতর্ক তুঙ্গে। তখই দক্ষ রেফারিকে ফাইনালের দায়িত্ব দিল ফিফা। এদিকে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ নিয়ে সঙ্কট দেখা দিয়েছে। কারণ কানাডায় দাবানল শুরু হয়েছে। সেই দাবানলের জেরে বিষাক্ত ধোঁয়ায় দূষিত হয়ে পড়েছে আমেরিকার নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের বাতাস। ফাইনাল ম্যাচটি হবে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামেই। স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে বাতাসে বিষাক্ত ধোঁয়ার স্তর জমছে তাই স্থানীয় বাসিন্দারা যেন অপ্রয়োজনে বাইরে না বের হন। এই অবস্থায় কীভাবে খেলা হবে তা নিয়ে ধন্দে রয়েছে নিউ ইয়র্কের প্রশাসন।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?