ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন একটি নতুন নীতির ঘোষণা করেছে, যার ফলে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা চার বছরের বেশি আমেরিকায় থাকতে পারবেন না। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকেই এই নতুন বিধি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি আমেরিকায় থাকতে চাইলে ফেডারেল সরকারের বিশেষ অনুমোদন নিতে হবে। একই সঙ্গে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর কিংবা পড়াশোনার বিষয় পরিবর্তনের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হবে।

এতদিন এফ-১ (F-1) শিক্ষার্থী ভিসা এবং জে-১ (J-1) এক্সচেঞ্জ ভিসাধারীরা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নীতির আওতায় পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমেরিকা থাকার সুযোগ পেতেন। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুপারিশের ভিত্তিতে ভিসার মেয়াদও বাড়ানো যেত। কিন্তু নতুন নীতিতে সেই ব্যবস্থার পরিবর্তে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে কিছু বিদেশি শিক্ষার্থী একের পর এক কোর্সে ভর্তি হয়ে অনির্দিষ্ট সময় আমেরিকায় থাকছেন, যা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি মার্কওয়েন মুলিনের বক্তব্য, এই প্রবণতা রোধ করতেই নতুন নীতি আনা হচ্ছে। সরকারের মতে, নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা এবং জাতীয় নিরাপত্তা জোরদার করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: ২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস (NAFSA)। সংস্থাটির প্রধান নির্বাহী ফান্টা আওর মতে, নতুন নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, অনিশ্চয়তা এবং অতিরিক্ত প্রশাসনিক জটিলতা তৈরি করবে। তাঁর দাবি, বাস্তবে যে সমস্যা তেমনভাবে নেই, সেটিকেই বড় করে দেখিয়ে এই নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। নতুন নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের আমেরিকা ছাড়তে বা অন্য ধরনের ভিসায় পরিবর্তনের জন্য মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে। আগে এই সময়সীমা ছিল ৬০ দিন। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমানো এবং আমেরিকার অভিবাসন নীতিকে আরও কঠোর করার ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনারই অংশ। নতুন নিয়ম কার্যকর হলে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারত ও বাংলাদেশের মতো দেশ থেকেও আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের পরিকল্পনায় উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু