অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ পায়ে হেঁটে যান তীর্থ করতে, কেউ যান মানত পূরণ করতে। কিন্তু উত্তরপ্রদেশের এক যুবক কোনও তীর্থস্থান নয় তাঁর লক্ষ্য সরাসরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা। সেই স্বপ্ন পূরণ করতেই হাতে তেরঙ্গা নিয়ে প্রায় আড়াই হাজার কিলোমিটার পদযাত্রায় নেমেছেন ২৪ বছরের এক যুবক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা থেকেই শুরু হয়েছে এক অসাধারণ যাত্রা।

উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা আমন। হাতে জাতীয় পতাকা আর কাঁধে একটি ব্যাগ নিয়ে তিনি পায়ে হেঁটে রওনা হয়েছেন তামিলনাড়ুর উদ্দেশ্যে। আমনের এই পদযাত্রা শুরু হয় ৩ জুলাই। এরপর তিনি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র পেরিয়ে বর্তমানে তেলেঙ্গানায় পৌঁছেছেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, হায়দরাবাদ হয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে প্রবেশ করার পরিকল্পনা রয়েছে তাঁর। আমনের দাবি, তামিলনাড়ু সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচি এবং মুখ্যমন্ত্রী বিজয়ের প্রশাসনিক কাজ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই কারণেই তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর কাজের জন্য অভিনন্দন জানাতে চান।

আরও পড়ুন: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

শুধু শুভেচ্ছা জানানোই নয়, দেশের উন্নয়ন, জনমুখী প্রশাসন এবং ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করাও তাঁর অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন এই যুবক। তবে দীর্ঘ পথ হেঁটে যাত্রা করার অভিজ্ঞতা আমনের নতুন নয়। এর আগে ২০২৫ সালে তিনি আলিগড় থেকে হায়দরাবাদ পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করতে। সেই যাত্রা সফলভাবে শেষ করার পরই আরও বড় লক্ষ্য নিয়ে নতুন এই পদযাত্রার সিদ্ধান্ত নেন তিনি। আমনের এই উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কৌতূহল তৈরি করেছে। পথে যারা তাঁর সঙ্গে দেখা করেছেন অনেকেই তাঁকে সাহস, ধৈর্য এবং একাগ্রতার প্রশংসা করছেন। এখন দেখার, দীর্ঘ প্রায় আড়াই হাজার কিলোমিটারের এই সফর শেষে তিনি আদৌ মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করতে পারেন কিনা।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ