সুদীপ-কাকলিদের সঙ্গে এক পংক্তিতে বসতে আপত্তি, সর্বদলীয় বৈঠক বয়কট বিরোধীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলত্যাগী সাংসদদের নিয়ে বাদল অধিবেশনে হট্টগোল হওয়ার আশঙ্কা। তারই একটি পূর্বাভাস আজ, রবিবার পেল কেন্দ্রীয় সরকার। এদিন সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ডেকেছিল এনডিএ-সরকার। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজেজু। সেই মতো কাকলি-সুদীপ বৈঠকে যোগ দিতেই অশান্তি শুরু হয়। তৃণমূল কংগ্রেস, সিপিআই, কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা বৈঠক বয়কট করেন। তাঁদের দাবি, কাকলি-সুদীপদের সাংসদ পদ নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও স্পিকার গ্রহণ করেননি। লোকসভার ওয়েবসাইটেও কোনও স্বীকৃতি নেই তাঁদের। তাহলে কীভাবে সর্বদল বৈঠকে তাঁদের ডাকা হলো। এই প্রশ্নই তুলেছেন সৌগত রায়রা। সেই ইস্যুতেই বৈঠক বয়কটের ডাক দেন বিরোধীরা।

এই বিষয়ে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘আজ কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, বামপন্থী দল এবং শিবসেনা (উদ্ধব শিবির)-সহ সমগ্র বিরোধী দলের সাংসদরা সর্বদলীয় বৈঠক প্রতিবাদস্বরূপ বয়কট করেছেন। সকলের এই বৈঠক বয়কটের কারণ এনসিপিআই সাংসদরা। স্পিকার এখনও পর্যন্ত তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেননি, তা সত্ত্বেও সর্বদলীয় বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে আমন্ত্রণ কেন? এনসিপিআই এখনও স্বীকৃতি পায়নি সংসদে। দলত্য়াগী সাংসদদের নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেননি স্পিকার। এখনও ওরা তৃণমূল সাংসদ হিসেবে স্বীকৃতি পেয়ে রয়েছেন। ওদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগুর প্রক্রিয়া চলছে। কীভাবে এরপরেও ওদের ডাকা হলো?’

আরও পডুন: দম থাকলে পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে লড়ুুন, দলবদলুদের চ্যালেঞ্জ বাবুলের

যদিও পরবর্তীতে বিরোধী জোট ইন্ডিয়ার বেশ কিছু সাংসদ সর্বদল বৈঠকে যোগ দেয়। এদিকে গোটা বিষয়টি নিয়ে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমাদের ডাকা হয়েছে। তাই এসেছি। সরকারপক্ষের আমন্ত্রণ পেয়ে বৈঠকে যোগ দিয়েছি।’

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর