‘দম থাকলে পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে লড়ুুন,’ দলবদলুদের চ্যালেঞ্জ বাবুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসে একের পর এক নেতা-সাংসদের দলত্যাগ এবং নতুন রাজনৈতিক সমীকরণের আবহে মুখ খুললেন মমতাপন্থী তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বিদ্রোহীদের কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তিনি।

তৃণমূলে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘দিদির জন্য খারাপ লাগাছে।’ বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুঁড়লেন, ওতই যখন বলছেন পদত্যাগ করে ফের নির্বাচনে লড়ুন।’ যাঁদের ওপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ভরসা করেছিলেন, তাঁদেরই একাংশ আজ দল ছেড়ে অন্য রাজনৈতিক শিবিরে চলে গিয়েছেন। এই ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন। দল ছেড়ে যাঁরা এখন তৃণমূলের বিরোধিতা করছেন, তাঁদের উদ্দেশে বাবুলের স্পষ্ট বার্তা, যদি সত্যিই মনে করেন মানুষের সমর্থন তাঁদের সঙ্গেই রয়েছে, তবে সাংসদ বা বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে আবার জনগণের রায়ে নির্বাচনে লড়ে আসুন। তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে পরে অন্য দলে যোগ দেওয়া নৈতিকতার পরিপন্থী বলেও ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর কাছে দাবি জানালেন তিনি। তিনি বলেন, ‘আমি দিদির সঙ্গেই আছি। রাজ্যসভায় সে ইস্যুগুলো তুলতে হবে তুলব। শান্তিতে কাজ করতে চাই।’

আরও পড়ুন: দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

সাম্প্রতিক সময়ে একাধিক নেতা দাবি করেছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে রাজি নন এবং দলের বর্তমান পরিস্থিতির জন্য তাঁকেই দায়ী করেছেন। যদিও বাবুল এই বিতর্কে সরাসরি মন্তব্য না করে বলেন, জনপ্রিয়তা নিয়ে এত আত্মবিশ্বাস থাকলে জনগণের আদালতেই নিজেদের গ্রহণযোগ্যতা প্রমান করা উচিত। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খোলেন বাবুল সুপ্রিয়। তিনি জানান, এই মুহূর্তে অন্য কোনও দলে যাওয়ার বিষয়ে তিনি কোনও জল্পনা তৈরি করতে চান না। তাঁর কথায়, ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও ঘোষণা করার প্রয়োজন নেই। আপাতত তিনি শান্তিপূর্ণভাবে কাজ করতে চান এবং দলনেত্রী যে দায়িত্ব দেবেন, সেটাই পালন করবেন। তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বাবুল বলেন,  ‘মুখ্যমন্ত্রী বলেছেন যারা দুর্নীতি করছেন ছাড় পাবেন না। যারা পালটি খাচ্ছে তাদের মধ্যেই দাগি আছেন। তারা যেন শাস্তি পান। তা দেখার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে।’ 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী