সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

অযোধ্যায় সরযূ নদীবক্ষে নৌকোর মধ্যে চলছে দেদার বিয়ার পার্টি। সঙ্গে মাটন কষা আর কত কী! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে চার যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যায় সরযূ নদীবক্ষে নৌকোর মধ্যে চলছে দেদার বিয়ার পার্টি। সঙ্গে মাটন কষা আর কত কী! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে চার যুবক। ভাইরাল ভিডিওটি ক্যান্টনমেন্ট থানা এলাকার গুপ্তার ঘাটের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চারজন যুবককে একটি নৌকায় বসে দেদার মদপান করছেন। সঙ্গে চাট হিসেবে খাচ্ছেন খাসির মাংস।

পার্টি চলাকালে, এক যুবক ভিডিওতে তাঁর বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। তাঁরা জানায়, অনেক দিন পর সব বন্ধুরা একসঙ্গে মাটন পার্টির আয়োজন করা গিয়েছে। ভিডিওতে লভকুশ নিষাদ, রাজকুমার নিষাদ এবং জিতেন্দ্র নিষাদের নাম উল্লেখ করা হয়। চারজন যুবককে নৌকায় বসে খেতে ও মজা করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। জানা গিয়েছে, রাম জন্মভূমির সরযূ নদীর তীরে অবস্থিত গুপ্তার ঘাট একটি প্রধান তীর্থস্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত স্নান ও পুজো করতে আসেন। সেই নদীর মাঝে চলছে মদ্যপ পার্টি, সেই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ।

বছর দুয়েক আগেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ ‘রামায়ণ’-এ উল্লেখ রয়েছে সরযূ নদীর। কথিত আছে, বিষ্ণুর সপ্তম অবতার রাম কোশলের সিংহাসন ত্যাগ করার পর নিত্য মহাবিষ্ণু রূপে ফিরে আসার জন্য এই নদীতে অবগাহন করেছিলেন। তাই মনে করা হয়, এই নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। সেই পবিত্র নদীতে মদ্যপ পার্টির ভিডিওটি ছড়িয়ে পড়তেই পুলিশ তদন্ত শুরু করে। এবং ঘটনাস্থলে থাকা চার যুবককেই গ্রেফতার করেছেন।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের