ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

বড় নারী পাচার চক্রের মুখোশ খুলল ভাটপাড়া থানার পুলিশ। বিহার থেকে উদ্ধার করল বাংলা থেকে পাচার হয়ে যাওয়া তিনি নাবালিকাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় নারী পাচার চক্রের মুখোশ খুলল ভাটপাড়া থানার পুলিশ। বিহার থেকে উদ্ধার করল বাংলা থেকে পাচার হয়ে যাওয়া তিনি নাবালিকাকে। এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা কারা যুক্ত, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভাটপাড়া থেকে নিখোঁজ তিন নাবালিকাকে বিহারের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। নারী পাচারচক্রের ফাঁদে ফেলেই তাঁদের ভিনরাজ্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মিথ্যে কথা বলে ঘুরতে যাওয়ার নাম করে ওই মেয়েদের বিহারে পাচার করে দেওয়া হয়েছে অভিযোগ। তাঁদের বিহারের হাজিপুর এলাকা থেকে উদ্ধার করেছে জিআরপি।

এই ঘটনায় পূর্ণিমা নামক এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নাবালিকাদের পরিবারের দাবি, ওই মহিলা পাচারকারীর সঙ্গে যুক্ত। সে-ই ভুলিয়ে তাঁদের নিয়ে গিয়েছে বিহারে। এক নাবালিকার দিদির দাবি, ‘যেদিন থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছিল না, সেদিন থেকেই পূর্ণিমা নিখোঁজ। ঘটনার দিন আমি আমার বোনেদের নিয়ে ডাক্তার খানায় যাচ্ছিলাম। পূর্ণিমা সেদিন পাড়ায় ঘোরাঘুরি করছিল। তখন আমার তাঁর সঙ্গে দেখা হয়েছিল। তখনও বুঝতে পারিনি ও মহিলা পাচারকারী। আমার বোনকে ডেকে কীসব বলছিল। এরপর ডাক্তারখানা থেকে ফেরার পথে সে আমার বোনকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যায়। এরপর থেকে আমার বাড়ি ফিরে আসেনি। পরে পুলিশের তৎপরতায় জানতে পারি, তাঁকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগেও এই মহিলার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ ছিল। ও এমনই করে। বাড়িতে কারও ঝামেলা হলে সেই মেয়েদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। এবং ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে যায়।’

জানা গিয়েছে, নিখোঁজের অভিযোগ পাওয়ার পরই ভাটপাড়া থানার তদন্তকারী দল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে অনুসন্ধান শুরু করে। শেষমেষ জিআরপির মাধ্যমে খবর মেলে নিখোঁজ ৩ নাবালিকার। এরপর বিহারে গিয়ে অভিযান চালিয়ে তিন নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে তাঁরা। বর্তমানে তাঁদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তাঁদের নিয়ে যাওয়ার পেছনে পূর্ণিমার হাত ছিল। তাঁকে খুঁজছে পুলিশ।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের