মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টি কার না ভাল লাগে! কিন্তু বর্ষাকালে গৃহিণীদের মনেও থাকে এক বড় দুশ্চিন্তা। বর্ষা মানেই ঘরের বাতাসে অতিরিক্ত আর্দ্রতা, জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ, দেওয়ালে নোনা ধরা আর আসবাবপত্রে ছত্রাকের আনাগোনা। তবে একটু পরিকল্পনা আর সহজ কিছু কৌশলের মাধ্যমে এই স্যাঁতসেঁতে বর্ষাতেও আপনার প্রিয় অন্দরমহলকে রাখা সম্ভব একদম সতেজ, সুবাসিত এবং প্রাণবন্ত। বর্ষায় ঘরের সজীবতা ধরে রাখার এমনই কিছু টিপস মেনে চললে মিলবে সহজ সমাধান।

আর্দ্রতা নিয়ন্ত্রণ ও বাতাস চলাচল
বৃষ্টি থামার পরপরই ঘরের জানালা খুলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ঘরের ভেতরের আর্দ্র বাতাস বাইরে চলে যায় এবং তাজা বাতাস প্রবেশ করে। তবে বৃষ্টি চলাকালীন জানালা অবশ্যই ভালভাবে আটকে রাখতে হবে, যেন ছাট না আসে।

ন্যাপথালিন ও কর্পূরের ব্যবহার
বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে এই সময়ে ঘরের আসবাবপত্র, দেয়াল ও কাপড়ে স্যাঁতসেঁতে ভাব এবং ভ্যাপসা গন্ধ তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং বর্ষায় ঘরের অন্দর সতেজ রাখতে ন্যাপথালিন ও কর্পূর ব্যবহার করতে পারেন। 

মেঝের চটচটে ভাব ও কার্পেটের যত্ন
বর্ষায় ঘরের মেঝে বারবার স্যাঁতসেঁতে বা চটচটে হয়ে যায়। এই সময়ে মেঝে মোছার জলের সাথে সামান্য ডেটল বা লিকুইড অ্যান্টিসেপটিক এবং নুন মিশিয়ে নিলে চটচটে ভাব দূর হয় এবং জীবাণু ছড়ায় না। এছাড়া ঘরের ভারী কার্পেটগুলো এই সময়ে গুটিয়ে প্লাস্টিকে মুড়ে তুলে রাখা উচিত। কার্পেট বাতাস থেকে দ্রুত আর্দ্রতা ও ধুলোবালি শুষে নেয়, যা থেকে ঘরে দুর্গন্ধ এবং ছত্রাক তৈরি হতে পারে। এর বদলে পাতলা প্লাস্টিক বা বাঁশের ম্যাট ব্যবহার করা যেতে পারে।

সিলিকা জেল ও চকের ব্যবহার
আলমারি, ড্রয়ার বা জুতো রাখার র‍্যাকের আর্দ্রতা দূর করতে ‘সিলিকা জেল’ (Silica Gel) এর ছোট ছোট প্যাকেট অত্যন্ত কার্যকরী। নতুন জুতো বা ইলেকট্রনিক্স পণ্যের সাথে এই প্যাকেটগুলো পাওয়া যায়। এগুলো আর্দ্রতা শুষে নিয়ে জিনিসপত্র শুকনো রাখে।

রান্নাঘর ও বাথরুমের বাড়তি সতর্কতা
ঘরের মধ্যে রান্নাঘর ও বাথরুমে সবচেয়ে বেশি জলীয় বাষ্প তৈরি হয়। রান্নার সময় অবশ্যই ‘এক্সহস্ট ফ্যান’ (Exhaust Fan) চালিয়ে রাখতে হবে, যাতে আর্দ্রতা ঘরে ছড়িয়ে না পড়ে। বাথরুম ব্যবহারের পর দরজা বন্ধ রাখা এবং মেঝে দ্রুত শুকিয়ে ফেলা জরুরি। বাথরুম বা রান্নাঘরের কোণে একটি বাটিতে কিছুটা খাবার সোডা (Baking Soda) বা চারকোল (কয়লা) রেখে দিলে তা বাতাস থেকে দুর্গন্ধ ও অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে।

ভেজা কাপড় ঘরের ভেতরে না শুকানো
বর্ষায় বাইরে বৃষ্টি থাকায় অনেকেই ঘরের ফ্যানের নিচে কাপড় শুকিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, ঘরের ভেতরে ভেজা কাপড় শুকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বহুগুণ বেড়ে যায় এবং ঘরজুড়ে এক ধরনের ভ্যাপসা গন্ধ তৈরি হয়। খুব নিরুপায় না হলে ঘরের মূল লিভিং রুম বা শোবার ঘরে কাপড় শুকানো পরিহার করা উচিত।

 

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’