জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

Share:

নিজস্ব প্রতিনিধি:  টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত অসম। উত্ত-পূর্বের রাজ্যে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। তাতেই বাড়ছে প্রাণহানির ঘটনা। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে বন্যার জেরে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের প্রায় অর্ধেকই পূর্ব আসামের শিবসাগর জেলার বাসিন্দা। এর মধ্যেই সামনে এসেছে আরও এক মর্মান্তিক খবর। বন্যার তোড়ে ভেসে গিয়েছে একই পরিবারের চার সদস্য। উদ্ধারকাজ শুরু হলেও এখনও মেলেনি তাঁদের খোঁজ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অসমের চরাইদেও জেলায়। উদ্ধারকাজে বিলম্বের অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। তেঙ্গাপুখুরি থানার অন্তর্গত লাকওয়া অভয়াপুরি গ্রামে সোমবার (২০ জুলাই)  সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। বন্যার জলে হঠাৎ করে রোহিনী দুয়ারার বাড়ি প্লাবিত হয়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে, সেই সময়ে পরিবারটি নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করলে রোহিনী দুয়ারার স্ত্রী টুটুমনি দুয়ারা ও তাঁদের মেয়ে বিদিশা দুয়ারা প্রবল স্রোতে ভেসে যান। তাঁদেরকে বাঁচানোর মরিয়া চেষ্টায় দম্পতির দুই ছেলে বিদ্যুৎ দুয়ারা ও বিপ্লব দুয়ারা বন্যার জলে নামে। জলের স্রোতে পড়ে তারাও ভেসে যান।   

আরও পড়ুন: ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, তাঁরা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের বন্যা হেল্পলাইনে যোগাযোগ করলেও কোনো সাড়া পাননি। পরে তাঁরা চরাইদেওর ডেপুটি কমিশনার ডঃ নেহা যাদবের সঙ্গে যোগাযোগ করেন, যিনি তাঁদের আশ্বাস দেন যে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হবে। তবে গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা পর্যন্তও এলাকায় কোনো উদ্ধারকর্মী পৌঁছায়নি। যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারপরে স্থানীয় বাসিন্দারা নিখোঁজ চার পরিবারের সদস্যের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছেন। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেই সঙ্গেই ওই এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় গ্রামবাসীরা অবিলম্বে উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে