‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টানা ২৭ দিন অনশনে থাকার পর এবার বড় বার্তা দিলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়া ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে কেন্দ্র স্পষ্ট আশ্বাস দিলেই তিনি অনশন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহকে লেখা চিঠিতে এই বার্তা স্পষ্ট করেছেন ওয়াংচুক।

চিঠিতে ওয়াংচুক জানিয়েছেন, তিনি বাঁচতে চান, নিজের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চান এবং শিক্ষা ক্ষেত্রেই কাজ চালিয়ে যেতে চান। কিন্তু যে তরুণ-তরুণীদের স্বার্থে এই আন্দোলন শুরু হয়েছিল, তাঁদের নিরাপত্তা নিশ্চিত না করে অনশন ভাঙা তাঁর পক্ষে সম্ভব নয়।ওয়াংচুকের দাবি, মঙ্গলবার গুরগাঁওয়ের মেডান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ তাঁর সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আবেদন জানান। সেই সময় তাঁরা প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং এই ইস্যুতে সংসদে অর্থপূর্ণ আলোচনার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। সমাজকর্মীর দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদও তাঁর সঙ্গে দেখা করেছেন অথবা চিঠি লিখে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তবে আন্দোলনে অংশ নেওয়া কোনও পড়ুয়া বা প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার বা অন্য কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারকে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

আরও পড়ুনঃ ১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

ওয়াংচুক আরও বলেন, আন্দোলনকারীদের একমাত্র ‘অপরাধ’ ছিল স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে সরব হওয়া। তাই সরকার যদি নিঃশর্ত আশ্বাস দেয়, তাহলে তিনি অবিলম্বে অনশন প্রত্যাহার করবেন। তবে সেই প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশি কড়াকড়ি না করার আবেদনও জানিয়েছেন সোনাম ওয়াংচুক।

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস