‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট (NEET) পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর-মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। এবার CJP-র আন্দোলন নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তীব্র আক্রমণ শানিয়ে  দাবি করেছেন ‘ভারতকে বাংলাদেশ,পাকিস্তান বানানোর চেষ্টা চলছে।’  

সোমবার (২০ জুলাই) থেকে সংসদ অভিযান শুরু করেছে বিক্ষোভকারীরা ।  সেই বিষয় নিয়ে বিরোধীরা সংসদে আলোচনার দাবি জানিয়েছে। এমনকি সরকারও এই বিষয় নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। সেই   বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘সহজ টার্গেট হল পার্লামেন্ট অধিবেশন। ওই সময় ওখানে প্রেস মিডিয়া বেশি থাকে। দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা।’  এর পরেই তিনি দাবি করেন ভারতকে অশান্ত করার চেষ্টা চলছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের কি পরিণতি হবে সেটাও জানিয়েচ দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। বলেছেন,  ‘পাকিস্তান বা বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। নেপাল বা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা চলছে। আগেও সফল হয়নি। এবারও সফল হবে না। কৃষক আন্দোলনের মতো পরিণতি হবে। একই লোক এরা যাঁরা কৃষক আন্দোলন করে, এরাই ছাত্র আন্দোলন করে, এরাই আবার মহিলা আন্দোলন করায়।’ 

আরও পড়ুন: সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের বিদেশীদের দালাল বলে উল্লেখ করে বলেছেন,  ‘এরা হল পেশাদার বিদেশি লোকদের কাঠের পুতুল। তাই উৎপাত করবে। ভুলে যাবেন না সরকার মোদী এবং অমিত শাহের। যথাসময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বেশি কড়া সিদ্ধান্ত নিলে সেটাকে আবার হাতিয়ার করা হবে। এদের পাশে মানুষ নেই, জনতা নেই, ভোটে হেরে যায়। তারপর ওইখানে লাফালাফি করে।বিদেশের দালাল ওরা। প্রথমে যাঁরা আন্দোলন করতে এসেছিল, এখন তাঁরাও বুঝতে পারছে তাঁদের বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে।’  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক