সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিউড়ির একটি বেসরকারি হাসপাতাল এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত নার্সের নাম অনুশ্রী মাল। জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ তিনি কাজে যোগ দিয়েছিলেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

 জানা গিয়েছে,  বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় কর্মীদের। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসপাতালের কর্মীরা। খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছন অনুশ্রীর পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাঁদের অভিযোগ, মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। বিক্ষোভের পাশাপাশি হাসপাতালের একাংশে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। হাস্পাতালের কয়েকজন কর্মীকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এদিকে, ঘটনার পর হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে দেখা যায়, অনুশ্রী হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে একটি কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করছেন। পরদিন সকালে ওই কক্ষ থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই সময়ে ঘরে অন্য কেউ প্রবেশ করেছিলেন কিনা। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অনুশ্রী যদি আত্মহত্যা করে থাকেন, তবে নেপথ্যে কী কারণ ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RSF অফিসার সোনিয়া সেহরাওয়াত

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ