দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম কাণ্ড শহর কলকাতায়। আত্মহত্যা নাকি খুন ? বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রহস্যজনকভাবে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয় দমদম পার্ক এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পার্কের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় দমদম পার্কের রেলিংয়ে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। স্থানীয়দের একাংশের দাবি, যুবকের দেহ সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় ছিল না। তাঁর পা মাটিতে স্পর্শ করছিল। এই বিষয়টিই মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রাথমিক অনুমান, মৃতের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যুবক নিজেই সেখানে গিয়েছিলেন নাকি অন্য কোথাও মৃত্যুর পর দেহ এনে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একইসঙ্গে মৃতের পরিচয় জানার চেষ্টাও চলছে। ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে লেকটাউন থানার পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল