বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: পড়ুয়াদের আন্দোলনের মাঝেই বড়সড় সাফল্য মোদি সরকারের। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতেই অনশন ভাঙেন তিনি।

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে ধর্না কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি। ধর্নার সাতদিন পর ২৮ জুন আমরণ অনশনে বসেন নেহা বোরা-সোনম ওয়াংচুক সহ বেশ কয়েকজন আন্দোলনকারী। অনশনের ২০ দিনের মাথায় দিল্লি হাইকোর্টের নির্দেশে ধর্নাস্থল থেকে ওয়াংচুককে সরিয়ে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করায় দিল্লি পুলিশ। কিন্তু স্বামীকে সরকারি ও গরিবদের হাসপাতালে রেখে চিকি‍ৎসায় রাজি হননি ওয়াংচুক পত্নী গীতাঞ্জলি আংমো। তাঁর আবেদনে সাড়া দিয়ে শেষ পর্যন্ত গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে সোনমকে ভর্তি করানোর নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।

অভিজাত মেদান্তা হাসপাতালে ভর্তির পরেই সোনমের সঙ্গে আলোচনা শুরু করে মোদি সরকার। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ গিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের পরেই সুর নরম করেন সোনম। অনশন ভাঙার সম্মানজনক পথ খুঁজতে থাকেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ যে তিন শর্তে অনশন শুরু করেছিলেন তা থেকে পিছু হটেন। এদিন রাতেই কেন্দ্রীয় শিক্ষাসচিবের পদ থেকে বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়। সেই বার্তা নিয়েই ফের হাসপাতালে যান দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ। দুজনের অনুরোধে অনশন প্রত্যাহার করে নেন ওয়াংচুক। মন্ত্রীদের হাত থেকে স্যুপ খেয়ে অনশনে ইতি টানেন।  দুই মন্ত্রীর হাত ধরে ওয়াংচুককে বলতে শোনা যায়, ‘অনশন ভাঙতে পেরে আমি কৃতজ্ঞ ও আনন্দিত। আপনাদের ধন্যবাদ।’ এরপর স্ত্রীর দিকে ফিরে তিনি বলেন, ‘গীতাঞ্জলি সবসময় আমার পাশে থেকেছে। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই না, বরং আমার মনের অনুভূতি প্রকাশ করতে চাই।’

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের