‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দীর্ঘ ২৬ দিন পর শেষ পর্যন্ত অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শুক্রবার গভীর রাতে গুরগ্রামের মেদান্ত হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের ওয়াংচুকের হাতে ফলের রস তুলে দেন। পাশে ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। কেন্দ্রের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ওয়াংচুক।

অনশন প্রত্যাহারের পর ওয়াংচুক জানান, গত দু’দিন ধরে কেন্দ্রের সঙ্গে টানা আলোচনা চলেছে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, মৌখিক প্রতিশ্রুতি নয়, লিখিত নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন। শেষ পর্যন্ত কেন্দ্র লিখিতভাবে জানায়, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া পড়য়া ও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হবে না। ২০ জুলাইয়ের ‘চলো পার্লামেন্ট কর্মসূচিতে অংশগ্রহণকারীরাও এই আশ্বাসের আওতায় থাকবেন। এ ছাড়া নিট-ইউজি প্রশ্নফাঁস, পরীক্ষাব্যবস্থায় জবাবদিহি এবং বৃহত্তর পরীক্ষা সংস্কারের বিষয়টি সংসদে আলোচনার আশ্বাসও দিয়েছে কেন্দ্র। প্রশ্নফাঁসের ঘটনার জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়েও ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়েছে বলে দাবি ওয়াংচুকের।

আরও পড়ুনঃবড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। আন্দোলনের জেরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে যন্তরমন্তর থেকে তাঁকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করা হলেও তিনি অনশন চালিয়ে যান। পরে আদালতের অনুমতিতে মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের হিসাবে, টানা ২৬ দিনের অনশনে তাঁর প্রায় ১১ কেজি ওজন কমেছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি