ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইনস্টাগ্রামে আরও বেশি করে সক্রিয় হোন। মন্ত্রীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। দুপুর থেকে সেই বৈঠক শুরু হয়। তাতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। তার পাশাপাশি নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন নিয়েও চর্চা হয়। তখনই মোদি তাঁর সতীর্থদের বলেন, বর্তমান প্রজন্ম, জেন জি-দের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। নবপ্রজন্ম ইনস্টাগ্রামে বেশি সক্রিয়। তাই সব মন্ত্রীদের ইনস্টাগ্রাম বেশি করে ব্যবহার করার পরামর্শ দেন তিনি। ইনস্টাগ্রামের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পডুন: ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি, মন্ত্রীদের কাছে জানতে চেয়েছিলেন যে তাঁদের মধ্যে কতজন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলি সক্রিয়ভাবে ব্যবহার করছেন। কতক্ষণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকেন তাঁরা। সেই সময়ের পরিধি আরও বৃদ্ধি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মোদি। কীভাবে ইনস্টাগ্রামে আরও বেশি সক্রিয় হবেন মন্ত্রীরা? সেই উপাও-ও বাতলে দেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের মোদি বলেছেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের বিষয়ে তথ্য প্রকাশ করাই ইনস্টাগ্রামে যথেষ্ট নয়। এর পরিবর্তে, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং আরও আকর্ষণীয় ও সহজবোধ্য উপায়ে বার্তা আদান-প্রদানের জন্য সকলের ইনস্টাগ্রাম ব্যবহার করা উচিত। যুবসমাজের নজর কাড়ে এমন কিছু কাজ ইনস্টাগ্রামে করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি মন্ত্রীদের ইনস্টাগ্রামে ‘রিলস’ পোস্ট করার পরামর্শও দিয়েছেন। কারণ এই রিলসের মাধ্যমেই দেশের বেশিরভাগ যুবসমাজের কাছে সহজে পৌঁছে যাওয়া যায়। 

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের