মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় সাধারণ মানুষকে অত্যাচার ও বাড়াবাড়ি করার অভিযোগে সাসপেন্ড আইপিএস কোটেশ্বর রাও। শুধু তিনিই নন, পুলিশের উর্দি পরে তৃণমূল কংগ্রেসের হয়ে যাঁরা এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছেন সেই সমস্ত আধিকারিক-কেও সাসপেন্ড করা হয়েছে। আজ, শনিবার বিধানসভা থেকে দাঁড়িয়ে সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ডের তালিকায় আইপিএস কোটেশ্বর রাও রয়েছেন। এছাড়াও সাসপেন্ড হয়েছেন, আইও সাধন দাস, সুবর্ণ দত্ত চৌধুরী, অমলেন্দু বিশ্বাস। আর জি কর ফাইলস খুলতেই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন তিন আইপিএস অফিসার। ইন্দিরা মুখোপাধ্যায়, বিনীত গোয়েল ও অভিষেক গুপ্ত-কে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই তিনি বার্তা দিয়েছিলেন, কর্তব্যে গাফিলতি হলে কাউকে রেয়াত নয়। এবার আরও এক আইপিএস-কে সাসপেন্ড করে সেই কথাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

আরও পডুন: প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলায় কাকদ্বীপে কালীর ঠাকুরের মূর্তি ভাঙার ঘটনা ঘটেছিল। তার প্রতিবাদ করছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়ে তৎকালীন সুন্দরবন জেলা পুলিশের সুপার ছিলেন আইপিএস কোটেশ্বর রাও। অভিযোগ, তাঁর নেতৃত্বে জনতাকে লাঠিচার্জ করেছিল পুলিশ। এরপরে দেবী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ঘটনায় সাসপেন্ড আইপিএস। কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে FIR-এর-ও নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে হেনস্থার ঘটনায় আইও সাধন দাসকে সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট থানার আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তাঁকেও সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জমানায় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন ভক্তদের উপর লাঠিচার্জ করা ও কটূক্তি করার অভিযোগ ছিল ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে। তাঁকেও সাসপেন্ড করা হয়েছে।

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী