প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার বারাসাত থানার সামনে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, ধৃতের নাম সৌমিক চ্যাটার্জী। তিনি উত্তর ২৪ পরগনার বারাসাতের বাদু এলাকার বাসিন্দা। অভিযোগ,  শিয়ালদহে নিট প্রশ্ন ফাঁস আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সিগারেট ধরানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে ওই ঘটনার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পর শনিবার সকালে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সৌমিক চ্যাটার্জীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হবে। আদালতে পুলিশ নিজেদের বক্তব্য পেশ করবে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বারাসাত থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলেন তাঁরা। বিক্ষোভের জেরে থানা চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের