অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। এবার প্রতিটি খেলোয়াড়ই ফিরছেন নিজের নিজের ক্লাবে। শুরু হয়েছে ঘরোয়া সমস্ত ম্যাচ। নতুন মরশুমের আগে সাধারণত ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বড় বড় ফুটবল ক্লাবগুলো দল গোছানোর কাজে ব্যস্ত থাকে। নতুন ফুটবলার দলে টানা, পুরনোদের সঙ্গে পুনরায় চুক্তি করা এবং কোচিং স্টাফে পরিবর্তনের মধ্য দিয়েই শুরু হয় প্রস্তুতি। কিন্তু সৌদি আরবের অন্যতম জনপ্রিয় ক্লাব আল নাসরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনিক অস্থিরতা ও বিপুল ঋণের চাপে কার্যত থমকে গিয়েছে ক্লাবটির গ্রীষ্মকালীন দলবদলের কার্যক্রম। ক্লাবের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

সৌদি সংবাদমাধ্যম আল-ইয়াওম-এর তথ্য অনুযায়ী, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে এখন পর্যন্ত আল নাসর এমন কয়েকটি দলের একটি, যারা এখনও নতুন কোনও খেলোয়াড়কে দলে টানতে পারেনি। আল-হাজম ও আল-রিয়াদের পাশাপাশি আল নাসরের নামও রয়েছে এই তালিকায়। তবে গত কয়েক সপ্তাহে ইউরোপের একাধিক পরিচিত ফুটবলারের সঙ্গে ক্লাবটির সম্ভাব্য চুক্তির খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু বাস্তবে কোনও চুক্তিই শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে ক্লাবের প্রশাসনিক অনিশ্চয়তা। আল নাসরের সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ জানিয়েছেন, তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং তিনি নতুন করে দায়িত্ব নিতে আগ্রহী নন। তাই নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত ঝুলে রয়েছে। যার প্রভাব পড়েছে দলবদলের বাজারেও। নতুন বোর্ড না থাকায় বড় অঙ্কের আর্থিক অনুমোদন, চুক্তিপত্রে স্বাক্ষর কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো বিষয়গুলো এগোচ্ছে না।  

আরও পড়ুন: ৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

শুধু প্রশাসনিক সংকটই নয়, ক্লাবের আর্থিক অবস্থাও বর্তমানে বেশ খারাপ অবস্থায় রয়েছে। বিপুল ঋণের বোঝা বহন করছে আল নাসর। সেই কারণে একাধিক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নতুন খেলোয়াড় কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে জটিলতা তৈরি হওয়ায় দল শক্তিশালী করার পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে।   

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে