৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিরের ব্যবসা মানেই কোটি কোটি টাকার লেনদেন এমনটাই ধারণা বহু মানুষের। যদিও সেই ধারণা একেবারে ভুল নয় কারণ হিরে পৃথিবীর অন্যতম মূল্যবান রত্ন। একটি ছোট হিরের দাম  হতে পারে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা। তাই স্বাভাবিকভাবেই অনেকে মনে করেন, হিরে ব্যবসায়ীরা   অত্যন্ত ধনী হন। তেমননি ৭৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক হিরে ব্যবসায়ীকে মালিতে অপহরণ করা হয়েছিল। তাঁর ফেরত দিতে ৪০ লক্ষ ইউরো (প্রায় ৪৪ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।  শুধু তাই নয় দাবি মতো সেই মুক্তিপণ দিয়েও দেয় হিরে ব্যবসায়ীর পরিবার।  

পিটিআই -এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে ধীরু রামানি নামের ওই ব্যবসায়ীকে এপ্রিল মাসে মালি থেকে অপহরণ করা হয়েছিল। মালিতে তিনি সম্প্রতি একটি সোনার খনি কিনেছিলেন এবং সেখানেই তিনি বসবাস করতেন। অপহরণকারীরা প্রথমে  রামাণির মুক্তির জন্য প্রায় ১০০ কোটি টাকা দাবি করেছিল, তবে আমেরিকায় বসবাসকারী তাঁর পরিবারের সদস্যরা আলোচনার মাধ্যমে টাকার পরিমাণ কমিয়ে ৪৪ কোটি টাকায় নামিয়ে আনে। সেই টাকার বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি মালিতেই রয়েছেন। অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। সূত্রের খবর, ব্যবসায়ীর পরিবার নিজেরাই অপহরণকারীদের সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে ভারত সরকার জড়িত ছিল না। 

জেনে নিন হিরে ব্যবসায়ীর সম্পর্কে 

জানা গিয়েছে, ধীরু রামানি গুজরাটের আমরেলি জেলার ধর গ্রামের বাসিন্দা। তিনি সুরাতের হিরে ব্যবসার সঙ্গে যুক্ত। ১৯৮০ সাল থেকে তিনি হিরে ব্যবসায় নামেন। পরে তিনি আমেরিকায় চলে যান।  তাঁর পরিবারও আন্তর্জাতিক ভাবে হিরে ব্যবসার সঙ্গে যুক্ত। সকলেই থাকেন আমেরিকায়। এপ্রিল মাসে অপহরণের   খবর ছড়িয়ে পড়তেই মালির রাজধানী বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি  নির্দেশিকা জারি করে। মালিতে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান  জানানো হয়েছিল। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর