কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্ব পেলেন বিএনপির কট্টর সমর্থক হিসেবে পরিচিত বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক উম্মে মারুফা। একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা ‘ইত্তেফাক’ এর সাংবাদিক সাইদুর রহমানকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাসের আধিকারিকদের ব্যাপক রদবদল করে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ১৮ অগস্ট কলকাতা উপ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনের চাকরি বাতিল করা হয়। তার কয়েক মাস বাদে ৬ নভেম্বর পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট তথা জামায়াতে ইসলামীর রোকন তারিকুল ইসলাম ভূঁইয়াকে কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ করে অন্তর্বতী সরকার। গত বছর ২০২৫ সালের নভেম্বরে ফের এক বছরের তাঁর মেয়াদ বাড়ানো হয়। গত ২২ জুলাই ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে প্রেস সচিব পদে ইস্তফা দেন তারিকুল।

তাঁর জায়গায় প্রথম সচিব (প্রেস) হিসেবে বেছে নেওয়া হয় বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক উম্মে মারুফাকে। তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির সঙ্গে জড়িত। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করা হয়েছিল, তাতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছিলেন মারুফা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কলকাতার সাংবাদিকদের কাছে তারেক রহমানের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই মারুফাকে বেছে নেওয়া হয়েছে।ন

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে