নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সংস্থার কর্ণধারকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার দাড়িপুকুরে।  রাজ্যজুড়ে ধর্ষণের ঘটনায় একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া হলেও, ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।

নির্যাতিতা তরুণীর পরিবারের অভিযোগ, ‘নেশার আসক্তি থেকে মুক্ত করার উদ্দেশ্যে তাঁদের মেয়েকে ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেছিলেন। কিন্তু সেখানে চিকিৎসার বদলে কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদার ও তাঁর সহযোগীরা তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে দীর্ঘদিন ধরে গণধর্ষণ করেছে। প্রায় ৭-৮ মাস ধরে তরুণীকে শারীরিক নির্যাতন করা হয়েছে।’ সম্প্রতি তরুণী নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। এরপরেই তিনি গতকাল সোমবার (২৭ জুলাই) বারাসাত আদালতের এক আইনজীবীর সহযোগিতায় দত্তপুকুর থানায় সন্দীপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদারকে গ্রেফতার করেছে। তবে বাকি অভিযুক্তরা এখনও অধরা। জানা যায়, সন্দীপনের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠান। 

নির্যাতিতার অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রে থাকা একাধিক নারী ও পুরুষ আবাসিকের সঙ্গেও দুর্ব্যবহার, মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। এখন পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সম্প্রতি বারুইপুরে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। যাঁকে ৬ জন মিলে ধর্ষণের পর হত্যা করে। তাঁদের সবাই এখন জেলে। তবে অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটল।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল