অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে গভীর রাতে হানা পুলিশের। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান, বুধবার সকাল গড়িয়েও চলতে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানোর সময় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। বাড়ির ভিতরে থরে থরে সাজানো অবস্থায় একাধিক নোটের বান্ডিল পাওয়া যায় বলে দাবি।

সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ এতটাই বেশি যে তা গুনতে পাঁচটি নোট গোনার যন্ত্র আনা হয়েছে। পাশাপাশি নগদ অর্থ নিয়ে যাওয়ার জন্য দু’টি বড় ট্রাঙ্কও ঘটনাস্থলে পৌঁছেছে। শুধু নগদ অর্থই নয়, তল্লাশিতে আনুমানিক ৮ থেকে ১০ কেজি সোনাও উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। যদিও উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার পরিমাণ নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় সূত্রে খবর, মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক। পাশাপাশি তিনি পাথর ব্যবসার সঙ্গেও যুক্ত এবং টুলু মণ্ডলের একাধিক পাথর খাদানের কাজের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার উৎস কী, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই অর্থ কোনও বেআইনি লেনদেন বা অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারি সম্পত্তি কিংবা জনগণের অর্থ লুট করে যাঁরা বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না বলে তিনি স্পষ্ট জানান। 

আরও পড়ুনঃ ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

উল্লেখ্য, বীরভূমের পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে অতীতেও বেআইনি পাথর খাদান পরিচালনার অভিযোেগ উঠেছিল। গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল। ২০২২ সালে তাঁর বাড়ি ও অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তল্লাশি চালিয়েছিল। এবার তাঁর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে বিজেপি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের