ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের নলহাটি থেকে কিছুদিন আগেই এনআইএর অভিযানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে বিস্ফোরক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে লখনামারা পাথর শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। বিস্ফোরক উদ্ধারের পর থেকেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেন এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হল? নেপথ্যে কোন উদ্দেশ্যে ছিল সবটা নিয়েই শুরু হয়েছে ব্যপক চর্চা।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের উপর ভিত্তি করেউ এই অভিযান চালানো হয়েছে। পরিত্যক্ত একটি টালির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই মজুত থাকা বিস্ফোরকগুলি উদ্ধার করেছে। ৮০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১২,৪০০টি জিলেটিন স্টিক, ১০৫টি ডেটোনেটর এবং ৩৬টি ডেটোনেটিং ফিউজের কয়েল পাওয়া গিয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিস্ফোরক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত একাধিক সামগ্রী।

আরও পড়ুন: মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

বিস্ফোরক উদ্ধারের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। উদ্ধার হওয়া বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে পুলিশ ।  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটি সম্প্রতি ভাড়া নেওয়া হয়েছিল। তবে কে বা কারা  বাড়িটি ব্যবহার করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ‘জিরো টলারেন্স ফর ক্রাইম’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান বলেই জানিয়েছে বীরভূম জেলা পুলিশ। 

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন আরশোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?