অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আপাতত ইরানের উপর হামলা বন্ধ করেছে আমেরিকা। তবে ট্রাম্পের দেশকে একেবারেই বিশ্বাস করতে নারাজ। এর মধ্যেই চিনের কাছ থেকে ইরানের হাতে আসতে চলেছে বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেম । আগামী সপ্তাহের মধ্যেই এই অস্ত্র ইরানের হাতে চলে আসবে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, প্রথম দফায় ৪০০টি পর্যন্ত প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছাতে পারে ইরানে। 

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যপক ক্ষতিক্ষতি হয়েছে ইরানের। ধ্বংস হয়েছে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা। সেই ভাণ্ডার পুনরায় শক্তিশালী করতেই ময়দানে নেমেছে তেহরান। তারই অংশ হিসেবে স্বল্পপাল্লা এয়ার ডিফেন্স সিস্টেম জোরদার করতেই চিন থেকে অস্ত্র আনছে তেহরান। ছয় থেকে সাত কোটি মার্কিন ডলারের এই চুক্তির আওতায় মূলত ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা মানপ্যাডস কেনা হচ্ছে। এগুলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষভাবে চিনের ‘কিউডব্লিউ-১২’ এবং ‘এফএন-১৬’ ক্ষেপণাস্ত্র যুক্ত রয়েছে।

আরও পড়ুন: ‘শুনানি’ চলাকালীন লাইভে শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, এই চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে হংকংভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চিনা সামরিক অস্ত্র প্রস্তুতকারক কোম্পানির সংযোগ করিয়েছেন বলে  খবর। চিনের এই অস্ত্র হাতে আসলে ইরান আরও শক্তিশালী হবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত, চিন বা রাশিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের জন্য তা ‘খুবই খারাপ’ হবে বলে  কিছুদিন আগেই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার মধ্যেই চিন থেকে ইরানের অস্ত্র কেনার খবর সামনে এসেছে। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক