‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মামলার জরুরি শুনানি চলাকালীন আর শোনা যাবে না আইনজীবীদের বক্তব্য, বুধবার এমনই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। নতুন মামলার উল্লেখ চলাকালীন সরাসরি সম্প্রচারের শব্দ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দৃশ্য সম্প্রচার আগের মতোই চলবে। এর ফলে জরুরি শুনানির আবেদন, আইনজীবীদের বক্তব্য এবং প্রধান বিচারপতির মৌখিক প্রতিক্রিয়া আর সাধারণ মানুষ বা সংবাদমাধ্যম শুনতে পাবে না।

কয়েক দিন আগেই প্রধান বিচারপতি জানিয়েছিলেন, নতুন মামলার উল্লেখ বিচারিক শুনানির অংশ নয়। এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। তাই এই পর্যায়ের মৌখিক আলোচনা সংবাদ হিসেবে প্রকাশযোগ্য নয়। দীর্ঘদিন ধরে আইনজীবীরা জরুরি শুনানির আবেদন জানাতে প্রধান বিচারপতির সামনে নতুন মামলার উল্লেখ করে আসছেন। জনস্বার্থ মামলা, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মামলা এবং সাংবিধানিক প্রশ্ন জড়িত একাধিক বিষয় এই প্রক্রিয়ায় আদালতের সামনে এসেছে। অনেক সময় নতুন মামলার উল্লেখের সময় প্রধান বিচারপতির মৌখিক পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। মামলার আনুষ্ঠানিক শুনানি শুরুর আগেই সেই মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

নতুন নির্দেশে সেই পরিস্থিতিরই পরিবর্তন হল। মামলার তালিকাভুক্তির প্রশাসনিক পর্বের মৌখিক আলোচনা আর সরাসরি সম্প্রচারে শোনা যাবে না। যদিও এই নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্টের তরফে আলাদা করে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। 

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ