তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অতর্কিতে হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল বলে দাবি জানিয়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর  (আইআরজিসি)। বেশ কয়েক ঘন্টা বাদে সেই দাবি খারিজ করল মার্কিন সেনা। বৃহস্পতিবার (৩০ জুলাই) মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘ গত কয়েক ঘন্টা ধরে মিথ্যা খবর সম্প্রচার করে চলেছে ইরানি সংবাদমাধ্যমগুলো। জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের ছোঁড়া সমস্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথেই প্রতিহত করা হয়েছে অথবা সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।’ পাশাপাশি ‘এম/টি নোরা’ নামের একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কার ইরানের বন্দরগুলোর ওপর আমেরিকার চালু করা নিষেধাজ্ঞা আমান্য করে ভেতরে ঢুকে পড়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাও খারিজ করে মার্কিন সেনা। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ, শত শত বিমান এবং হাজার হাজার সেনা সদস্য সতর্ক অবস্থানে থেকে এই অবরোধ পুরোপুরি কার্যকর রাখার কাজ চালিয়ে যাচ্ছে।’

ইজরায়েল ও আমেরিকার পক্ষ অবলম্বন করায় চলতি মাসের শুরুর দিকেও জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যরা। জর্ডানের বিমান ঘাঁটিটিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রালের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। মাঝে কয়েকদিনের বিরতির পরে বুধবার রাত থেকে ফের হামলা চালানো শুরু করে আইআরজিসি। ইরানের হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছেন জর্ডান সামরিক বাহিনীর মুখপাত্র। তবে তাঁর দাবি, ‘বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে মাঝআকাশে ধ্বংস করা হয়েছে।’

এদিন আইআরজিসির তরফে দাবি করা হয়েছিল, ‘বৃহস্পতিবার ভোরে জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে চালানো হামলায় আমেরিকার তিনটি এফ-৩৫ পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া অন্তত আরও তিনটি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন মার্কিন আধিকারিক নিহত হয়েছেন। সম্প্রতি কেশম দ্বীপে মার্কিন বিমান হামলার জবাবেই জর্ডানের বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।’

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই