‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল (‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬)। সংসদের দুই কক্ষে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই সমাজমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভিডিও-বার্তায় তিনি বলেছেন, ‘পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল।’ পাশাপাশি তিনি ফের একবার আশ্বস্ত করেছেন, ‘দেশে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর।

গত মে মাসেই ফাঁস হয়েছিল নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন। ফলে ওই পরীক্ষা বাতিল করে জুনে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে তাতে সমালোচনার হাত থেকে রেহাই মেলেনি এনটিএ ও শিক্ষা মন্ত্রকের কর্তাদের। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ২০ জুন থেকে যন্তরমন্তরে ধর্নায় বসে সদ্য গঠিত ‘ককরোচ জনতা পার্টির’ সদস্যরা। ‘আরশোলা’দের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। পড়ুয়া ও অভিভাবকদের ক্ষোভ প্রশমনে তড়িঘড়ি করে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল আনার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন বিলে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত অপরাধীদের জন্য বেশ কিছু কড়া বিধান রাখা হয়েছে। প্রশ্নফাঁসে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। শুধু তাই নয়, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তৈরি করা হবে ফাস্ট ট্র্যাক কোর্টও।

গত সোমবার লোকসভায় পেশ হয় ‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬। বুধবার (২৯ জুলাই) তুমুল হইচইয়ের পরে ধ্বনিভোটে পাশ হয় বিল। বৃহস্পতিবার রাজ্যসভায় বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। বেশ কয়েক ঘন্টা ধরে আলোচনার পরে ধ্বনিভোটে বিল পাশ হয়। সংসদের দুই কক্ষে বিল পাস হওয়ার পরে অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি সম্মতি দিলেই আইনে পরিণত হবে।

সংসদের উচ্চ কক্ষে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরে রাতে ২ মিনিট ২৬ সেকেন্ডের এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত কয়েক দশক ধরে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের প্রশ্নফাঁসের সমস্যা হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বার বার বিপন্ন হচ্ছে। দেশব্যাপী, রাজ্য এবং কেন্দ্রের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন অনিবার্য। প্রশ্নপত্র ফাঁসের মোকাবিলায় আমাদের কঠোর আইনের প্রয়োজন। আমরা সংসদে একটি বিল পেশ করেছিলাম এবং আপনাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, বিপুল সংখ্যক সাংসদের অংশগ্রহণে সংসদের উভয় কক্ষেই এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংসদের উভয় কক্ষেই কঠোর আইনের বিধান সম্বলিত এই বিলটি পাস হয়েছে। একটি নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এখন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা এমন পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী হতে দেব না। এই দৃঢ় সংকল্প নিয়ে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাই।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি