কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সিংয়ে ভারতের দুর্দান্ত জয়যাত্রা অব্যাহত। কমনওয়েলথ গেমসের ফাইনালে ওঠা দেশের প্রথম বক্সার হিসেবে সোনা জিতলেন প্রীতি পাওয়ার। মহিলাদের ৫৪ কেজি বিভাগের বক্সিং ফাইনালে তিনি কানাডার স্কারলেট সাভানা দেলগাদোকে হারিয়ে সোনা নিশ্চিত করেন। অন্য দিকে ৫৭ কেজি বিভাগের বক্সিং ফাইনালে সোনা জিতেছেন   জ্যাসমিন ল্যাম্বোরিয়া ।    

 গ্লাসগোতে ভারতের পদক তালিকায় আরও একটি পদক যুক্ত করেছেন প্রীতি। এটি ভারতের ষষ্ঠ স্বর্ণপদক। সোনার পদক জয়ের লড়াইয়ে প্রতিপক্ষ দেলগাদোর বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বজায়  রাখেন প্রীতি। প্রথম থেকেই কৌশলী ভাবে খেলেছেন ভারতের এই বক্সার। প্রথম রাউন্ডে পাঁচ বিচারকই ১০-৯ ব্যবধানে এগিয়ে রাখেন ভারতীয় বক্সারকে। দ্বিতীয় রাউন্ডেও ছবিটা একই ছিল। স্কোরকার্ডে ১০-৯ এগিয়ে ছিলেন প্রীতি। সেই রাউন্ডেই নকডাউন হন ডেলগাডো।  এই জড়ো জয়  বিশ্বমঞ্চে প্রীতির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। প্রীতির এই সাফল্য কমনওয়েলথ গেমসে বক্সিংয়ের ক্ষেত্রে ভারতের আধিপত্যকে  সকলের সামনে আরও একবার তুলে ধরেছে। 

আরও পড়ুন: ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

অন্যদিকে ২০-১৮ ব্যবধানে এগিয়ে থেকে শেষ রাউন্ডে ওঠেন  জ্যাসমিন। শেষ ৩ মিনিটে কোনও ঝুঁকি  না নিয়ে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে সোনা জিতে নেন ২৪ বছরের ভারতীয় বক্সার। পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল রুপো জিতেছেন। সেলভা প্রভু থিরুমারনের হাত ধরে এসেছে ব্রোঞ্জ । উল্লেখ্য, গ্লাসগোতে ভারত যখন একটি শক্তিশালী সমাপ্তির লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন প্রীতি ও  জ্যাসমিনের এই  জোড়া স্বর্ণপদক জয়  ভারতীয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। 

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক