তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন। আজ, মঙ্গলবার সকালে স্ট্যালিন পুত্র উদয়নিধির বাড়িতে পৌঁছে গিয়েছিল চেন্নাই পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। উদয়নিধির গ্রেফতারি নিয়ে তুমুল উত্তেজনা দেখা যায় চেন্নাইতে। তামিলনাড়ুর বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে বাড়িতে বের করতে গিয়ে যথেষ্ট বেগ পায় পুলিশ। কারণ ডিএমকে-র সমর্থকরা উদয়নিধির বাড়ি ঘিরে ফেলে। কোনওরকমে স্ট্য়ালিন পুত্রকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তারপরেই রওনা দেয় নিকতবর্তী থানায়।

যদিও এই গ্রেফতারি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন উদয়নিধি। তাঁকে হাসতে দেখা যায়। পরে প্রিজন ভ্য়ান থেকেই তিনি বলেন, ‘এই গ্রেফতার আদপে একটা হাস্যকর ঘটনা। আইনি পথে গ্রেফতারির বিরুদ্ধে লড়ব আমি। আমার ভাষণে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর নাম নিইনি।’ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছে তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল ডিএমকে। কাবেরী নদীর জলবণ্টন সংক্রান্ত বিষয় থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করছে বিজয়ের সরকার। তোপ স্ট্যালিনের দলের। যদিও ডিএমকে-র দাবি নস্যাৎ করে দিয়েছে তামিলনাড়ুর শাসকদল টিভিকে। বিজয়ের দলের মুখপাত্র জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকে-র বিরুদ্ধে কথা বলার জন্য নয়। বরং একজন নারীকে অপমান করার জন্য উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করা হয়েছে।’ অভিনেত্রী তৃষার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধো ক্ষোভপ্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশনও।

আরও পডুন: প্রেমে প্রত্যাখ্যান! ক্যামেরার সামনেই শিক্ষিকার উপর নৃশংস হামলা, ৩০ সেকেন্ডে ৩৪ বার কোপ দুষ্কৃতীর

গতকাল, সোমবার একটি জনসভা থেকে স্ট্যালিন পুত্র বলেছিলেন, ‘কাবেরী নদীর এক ফোঁটা জলও পাওয়া যায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী কি এ বিষয়ে মুখ খুলেছেন? না। তিনি কেবল ডিএমকে-র বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের করা নিয়েই ব্যস্ত।’ তিনি যখন এই বক্তব্য রাখছিলেন তখন ভিড়ের মধ্যে থেকে তৃষা তৃষা নাম চিৎকার করতে থাকেন ডিএমকে-র সমর্থকরা। তা শুনে মুচকি হেসে অঙ্গভঙ্গি করেন উদয়নিধি। তারপরেই তাঁর বিরুদ্ধে মহিলাদের অপমান করার অভিযোগে মামলা দায়ের করে চেন্নাই পুলিশ। আজ, মঙ্গলবার সকালেই গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হোন উদয়নিধি। কিন্তু তার আগেই স্ট্যালিন পুত্রকে গ্রেফতার করে পুলিশ।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩