ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাগ্যিস দাবানলের মতো ঘটনা ঘটেছিল। না হলে কে জানত মাটির নিচে লুকানো রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ। না কোনও গল্প নয়। এমনটাই ঘটেছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দোর লে পোর্জে। সাম্প্রতিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত লে পোর্জ গ্রামে মাটির নিচে চাপা পড়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৪০০টি গোলা ও বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, ভয়াবহ আগুনের তাপে এসব বিস্ফোরক সক্রিয় হয়ে বিস্ফোরিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, সম্প্রতি ভয়াবহ দাবানলের কবলে পড়েছিল ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দোর লে পোর্জে। দাবানলে জঙ্গলেরব পাশাপাশি একাধিক বসতভিটেও ভস্মীভূত হয়। শুরুর দিকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছিল স্থানীয় বাসিন্দারা। তাঁরা ধারণা করেছিলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এমনটি ঘটছে। তবে স্থানীয় দমকলের এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের পিছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ফেলে যাওয়া গোলাবারুদগুলো থাকার সম্ভাবনাই বেশি।

লে পোর্জ গ্রামের মেয়র মার্শাল জানিনেত্তি সংবাদমাধ্যমকে জানান, ‘বিভিন্ন স্থানে মাটির নিচে গোলাবারুদের গুদাম ছিল, কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে অবহিত ছিল না। বিস্ফোরণের সময় গোলাগুলো বিভিন্ন দিকে ছিটকে পড়ে। এমনকি একটি গোলা একটি বাড়ির ভেতর দিয়েও চলে যায়। দাবানলের দ্বিতীয় রাতে ১০০ টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই ভয়ঙ্কর শব্দ অতীতে কখনও শোনেননি সিংহভাগ বাসিন্দারা। উদ্ধার হওয়া ঐতিহাসিক অস্ত্রগুলোর মধ্যে জার্মান ও ফরাসি উভয় পক্ষের ব্যবহৃত গোলাবারুদ ছিল। মর্টার শেলের পাশাপাশি ট্যাঙ্কবিধ্বংসী গোলাও ছিল। প্রায় ১০ দিন ধরে তাণ্ডব চালানোর পর ভয়াবহ দাবানল বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অধিকাংশ বাসিন্দা নিজেদের বাড়িতে ফিরতে পেরেছেন। তবে কিছু এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। আগুনে ১৮০ টিরও বেশি বাড়ি পুড়ে ধ্বংস হয়েছে।’

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের