ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  একাধিক বিষয় নিয়ে ভারতে বেশ চাপ রয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পাশাপাশি  ইনস্টাগ্রামে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট (CSAM) ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে ভারত সরকারের সঙ্গে মেটার শীর্ষ কর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে মেটার কনটেন্ট মডারেশন ব্যবস্থা, অ্যালগরিদম (Algorithm) এবং আইন মেনে চলা নিয়ে একাধিক কঠিন প্রশ্ন তোলে সরকার।  এর পরেই প্রশ্ন উঠেছে তাহলে কি ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? 

সূত্রের খবর, বৈঠকে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে কাজ করতে হলে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ভারতীয় আইন মেনে চলতেই হবে। এটি মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার বিষয় নয়, বরং দেশের আইন কার্যকরভাবে প্রয়োগ করার বিষয় বলেও জানানো হয়। বিশেষ করে ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ সংক্রান্ত কনটেন্ট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। । তাহলে কি ভারতে এবার বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সোশাল মিডিয়াগুলি? যদিও সেই উত্তর মেলেনি।

আরও পড়ুন: সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

এছাড়াও, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়ার ঘটনায় সরকারের অসন্তোষ প্রকাশ করা হয়। মেটা জানায়, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছিল এবং পরে ভিডিওটি পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার সিইও মার্ক জুকারবার্গও এই ঘটনাসহ কনটেন্ট পরিচালনার কিছু ত্রুটির জন্য ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে  বলেও জানা গিয়েছে।  বৈঠকে মেটা দাবি করেছে, তাদের প্ল্যাটফর্মে কনটেন্ট পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই কঠোর নীতি, ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে সংস্থা। 

 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে