‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

১৭ অগস্ট থেকে আবেদনকারী মহিলাদের ব্যাঙ্কে টাকা ঢোকা শুরু করবে।  তবে সকলে এখনই টাকা পাবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অগস্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনও কেউ পাননি। তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গিয়েছেন উপভোক্তারা। আদৌ টাকা ঢুকবে তো, এমন সন্দেহও বাসা বেঁধেছে অনেকের মনে। যদিও গতকালই মন্ত্রী মালতী রাভা রায় জানিয়ে দিয়েছিলেন, ১৫ অগস্টের পর থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে শুরু করবে। আর আজ বৃহস্পতিবার (৬ অগস্ট) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানালেন, অন্নপূর্ণা যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ এখনও অব্যাহত। ১৭ অগস্ট থেকে আবেদনকারী মহিলাদের ব্যাঙ্কে টাকা ঢোকা শুরু করবে। তবে সকলে এখনই টাকা পাবেন না। ১০ জুলাই পর্যন্ত যাঁরা অন্নপূর্ণা ভান্ডারের জন্যে আবেদন করেছেন, যাচাই প্রক্রিয়ায় যাঁদের কোনও ত্রুটি পাওয়া যায়নি, শুধুমাত্র তাঁরাই টাকা পাবেন। ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাইয়ের কাজ এখন চলছে। সমস্ত তথ্যের খুঁটিনাটি যাচাই করছেন আধিকারিকরা। যাচাই প্রায় শেষের পথে।

মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা ভান্ডারের বিষয়ে আরও কিছু জানাতে আগামী ১০ অগস্ট দুপুর ২টো নাগাদ তিনি ও সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতী রাভা রায় সাংবাদিক বৈঠক করবেন। সেখানে কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কারা পাবেন না, সব মানদণ্ড জানিয়ে দেওয়া হবে। যাঁরা ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের টাকা ঢুকতে সময় লাগবে। কারণ ওই সময়ের মধ্যে তাঁদের নথি যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে না। শুধু মাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাঠানো হবে। বিজেপির সঙ্কল্পপত্র-সহ নিয়ম মেনে এই টাকা দেওয়া হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা টাকা পাবেন। তবে শুধুমাত্র অগস্টেই ১৭ তারিখ টাকা পাবেন সবাই, এর পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই টাকা ঢুকে যাবে। বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে রাজ্যের আবেদনকারী মহিলারা অন্নপূর্ণার টাকা পাবেন।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, অনেকেই এই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজমাধ্যমে ছড়াচ্ছেন। তাঁদের চিহ্নিত করা হচ্ছে এবং পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মতো অনিয়ম হবে না।’

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?