ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ডিজিটাল যুগে ইউপিআই-য়ের মাধ্যমে পেমেন্ট বা অনলাইনে টাকা দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। পকেটে নগদ টাকা কম রেখে সাধারণ মানুষ এখন জোর দিয়েছে অনলাইনে টাকা দেওয়াতে। কিন্তু সেই অনলাইন পেমেন্ট করতে গিয়ে কি এবার অতিরিক্ত কোনও মাশুল বা চার্জ গুণতে হবে? গত দুদিন ধরে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসুন জেনে নেওয়া যাক আসল সত্যিটা।

লোকসভায় পাস হয়েছে, ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (সংশোধনী) বিল’। আর এই বিল পাস হওয়ার পর ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) এবং মার্চেন্ট চার্জ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকের দাবি, এই সংশোধনীর ফলে এবার সাধারণ গ্রাহকদের অনলাইনে টাকা দিলেই অতিরিক্ত মাশুল দিতে হবে। যদিও তেমনটা হবে না বলেই জানাল পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া। ২০১৬ সালে চালু হওয়ার পর থেকেই গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। সেটাই থাকবে। ছোট ব্যবসায়ীদের ইউপিআই পেমেন্ট গ্রহণের জন্য কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিতে হয় না। সেটাও বজায় থাকছে। ২০০০ টাকার উপর ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর একটা ভাবনা রয়েছে। অর্থাৎ ব্যাঙ্ক ও অ-ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক সংস্থাগুলির থেকে নির্দিষ্ট ফি নিতে পারে পেমেন্ট বা লেনদেনের জন্য।

আরও পডুন: বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

কেন্দ্রীয় সরকারের দাবি, এমডিআর যদি চালু হয়, সেটা একেবারেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য হবে। আমজনতা বা ব্যক্তি থেকে ব্যক্তির ইউপিআই লেনদেনের উপর এই চার্জ বসবে না। ২০০০ টাকার উপর লেনদেনের ক্ষেত্রে ০.২৫% থেকে ০.৪০% MDR বসতে পারে। তবে সেটা শুধুমাত্র ব্যবসায়ী ও বিক্রেতাদের জন্য নির্দিষ্ট হবে। আমজনতা বা ক্রেতাদের ক্ষেত্রে এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। তবে ০.২৫% থেকে ০.৪০% MDR বসানোর সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি কেন্দ্র।

লোকসভাতে শুধুমাত্র পাস হয়েছে ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (সংশোধনী) বিল’। এবার বাদল অধিবেশনেই রাজ্যসভায় পেশ হবে বিলটি। সেখানে পাস হলে আইনে পরিণত হওয়ার জন্য যাবে রাষ্ট্রপতির কাছে।

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে