মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে রাস্তার মধ্যে যুবককে আটকে ছিনতাইয়ের অভিযোগ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গলার সোনার চেন খুলে নেওয়ার অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে গোপালনগর থানার নতুন গ্রাম বারোয়ারিতলা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

জানা গিয়েছে, অভিযোগকারী যুবকের নাম শুভম মিত্র। তাঁর দাবি, রাতে বন্ধুদের সঙ্গে বাইকে করে চা খেতে বেরিয়েছিলেন তিনি। নতুন গ্রামের একটি ক্যাফেতে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই একটি মোটরবাইকে করে তিন যুবক তাঁর পথ আটকায়। শুভমের দাবি, বাইকটির কোনও নম্বর প্লেট ছিল না। তিনজনেরই মাথায় হেলমেট ছিল। ফলে তাঁদের মুখ স্পষ্টভাবে দেখতে পারেননি তিনি। বাইক থামানোর পর দুষ্কৃতীদের মধ্যে একজন তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। এরপর তাঁর গলায় থাকা সোনার চেন টেনে খুলে নেওয়া হয় বলে অভিযোগ। শুভমের কাছে টাকা এবং মোবাইল ফোন থাকলেও সেগুলিতে দুষ্কৃতীরা হাত দেয়নি বলে জানিয়েছেন তিনি। চেন ছিনিয়ে নিয়ে দ্রুত বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যায় তিনজন।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

অভিযোগ, পালানোর সময় আতঙ্ক তৈরি করতে শূন্যে এক রাউন্ড গুলিও চালানো হয়। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শুভম। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনার পরই গোপালনগর থানায় খবর দেন ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কি না, তা নিয়েও তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন। শুভম জানিয়েছেন, এমন ঘটনার মুখোমুখি আগে কখনও হতে হয়নি তাঁকে। রাতের ওই ঘটনার পর থেকেই তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। ঘটনায় সত্যিই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না এবং শূন্যে গুলি চালানোর অভিযোগের সত্যতা কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে। দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর