‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। এই নিয়ে মহিলারা বেশ চিন্তায় রয়েছেন। ১৭ অগস্টের পর থেকে ঢুকতে শুরু করবে টাকা। এর মধ্যেই প্রতারিত হলেন গৃহবধূ। ‘অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে ফোন করছি’ এই একটি কথার মাধ্যমেই হ্যাক করা হল UPI ও WhatsApp। বেশ কিছুক্ষণ কথা বলার পর UPI-র মাধ্যমে টাকা পাঠাতে বলা অভিযোগ উঠেছে। আর তাতেই প্রতারণার শিকার হয়েছেন ওই গৃহবধূ।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বাঁকা ভবানীপুরের গৃহবধূ রিঙ্কু মণ্ডল হাতি সঙ্গে। রিঙ্কু জানান, শুক্রবার (৭ অগস্ট) বিকেল নাগাদ তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি বিডিও অফিস থেকে বলছি। আপনার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করতে হবে। আপনি প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। তাই একসঙ্গে আপনাকে দুই কিস্তির টাকা দেওয়া হবে। আপনাকে একটি UPI নম্বর দেওয়া হচ্ছে, সেখানে আপনি কিছু টাকা পাঠান। তারপর পুনরায় আপনার টাকা আমরা ফেরত পাঠিয়ে দেব।’ কথার ফাঁদে পড়ে গৃহবধূ টাকা পাঠাতেই ফোন কেটে যায়। এমনকি মোবাইলের WhatsApp থেকে শুরু করে অনলাইন ট্রানজেকশনও হ্যাক হয়ে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন: পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। ঘটনার জেরে আতঙ্কিত রিঙ্কু ও তাঁর পরিবার। প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হলেও সরকারি প্রকল্পের নামে এই ধরনের ফোন প্রতারণা থামানো যাচ্ছে না। সুযোগ পেলেই প্রতারকরা টাকা হাতিয়ে নিচ্ছেন। 

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!