পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি:  চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস। দীর্ঘদিন ধরে চলছে কেএমডিএ পাইপলাইন বসানোর কাজ। এমনিতেই টানা বর্ষায় নাজেহাল শহরবাসী। তার মধ্যেই আচমকাই রাস্তায় নেমেছে ধস। তাতেই গৃহবন্দী স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। কেএজডিএ-র কাজে নিযুক্ত ঠিকাদারের ইঞ্জিনিয়ারকে ধমক দেন বিধায়ক।  দ্রুত কাজ শেষ না করলে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে বলেও  হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

চুঁচুড়া পুরসভার একাধিক রাস্তাঘাট বেহাল। পুরসভারই ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের বুক চিড়ে চলে গিয়েছে পিপুলপাতি বকুলতলা রোড। শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘদিন ধরেই চলছে পাইপলাইন বসানোর কাজ। সেই গুরুত্বপূর্ণ রাস্তাতেই রয়েছে মহকুমা শাসকের বাংলো, মহিলা কলেজ, স্কুল থেকে শুরু করে  অফিস সবই। রাস্তার ধারে তৈরি হয়েছে একাধিক আবাসন। হঠাৎ করে ওই রাস্তায় বড়সড় ধ্বস নামায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তারা বাড়ি থেকে বের হতে পারছেন না, রাতে পাইপলাইনের কাজ চলায় প্রচন্ড শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। সেই আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না অনেকেই। একাধিক অসুবিধার কথা ঠিকাদার সংস্থাকে জানালেও বাসিন্দাদের কোন কথাতেই গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।  এই সমস্ত একাধিক সমস্যার কথা শুনে রেগে যান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

আরও পড়ুন:  ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিজেপি বিধায়ক ক্ষোভ উগড়ে বলেন, ‘বালি দিয়ে গর্ত বোজানোর কথা সেখানে মাটি দেওয়া হচ্ছে। যার ফলে ধ্বস নামছে। ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। তাদের জন্য মানুষের কাছে আমরা কথা শুনতে পারব না। পুরসভার ইঞ্জিনিয়ার এবং প্রশাসককেও বিষয়টি জানানো হয়েছে। মানুষের যাতে অসুবিধা না হয় তাই দ্রুত কাজ করতে বলা হয়েছে কেএমডিএকে।’ সংস্থার ইঞ্জিনিয়ার বলেন, ‘এখানে মাটির সমস্যা রয়েছে। প্রথমে যে পরিকল্পনা করে কাজ শুরু হয়েছিল। পরে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়। তাই একটু সময় লাগছে। তবে আমরা এই কাজ খুব তাড়াতাড়ি শেষ করে দেব।’ 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা