শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে মুখ খুলল থাইল্যান্ড পুলিশ

গত শুক্রবার দিনটা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবথেকে কালো দিন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার দিনটা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবথেকে কালো দিন। সকালে কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুর পর রাতে আচমকাই না ফেরার দেশে পাড়ি দিলেন আরেক কিংবদন্তি শেন ওয়ার্ন। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন এই অজি তারকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অজি স্পিনারের এই হঠাৎ মৃত্যুতে হতবাক গোটা ক্রিকেট দুনিয়া। বিভিন্ন মহল থেকে সন্দেহপ্রকাশ করা হয়েছে। 

ওয়ার্ন সুস্থ ছিলেন বলেই দাবি অনেকের। দিন কয়েক আগে ইংল্যান্ডের একটি ঘরোযা দলের কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি থাইল্যান্ডে নিজের ভিলাতে ছুটি কাটাতে গিয়েছিলেন শেন। আর সেখানকার ঘরের ভিতরে চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি। বেশ কিছুক্ষণ পর এই ঘটনা জানাজানি হয়।

তবে অজি স্পিনারের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুলল থাইল্যান্ড পুলিশ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওয়ার্নের মৃত্যু সন্দেহজনক নয়। হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার মন্ত্রী মারিস পেইন বলেছেন, আমরা শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে তদন্তের পথে হাঁটব। তবে তার আগে কিংবদন্তি ক্রিকেটারের দেহ দেশে আনা হবে’। জানা গিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদাতেই শেনের শেষকৃত্য সম্পন্ন হবে।

 

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক