মাত্র ৯৬৬০ টাকায় গোয়া ভ্রমণ! অবিশ্বাস্য পাকেজ আনল IRCTC

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৯৬৬০ টাকায় ৩ রাত, ৪ দিনের প্যাকেজ। সঙ্গে আবার থাকা, খাওয়া। তাও আবার জায়গাটা নাকি গোয়া। বিশ্বাস করতে কষ্ট হলেও এই অবিশ্বাস্য দামেই এমন গোয়া ঘুরে দেখার অনবদ্য প্যাকেজ আনল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন তথা IRCTC। জানা যাচ্ছে, এই প্যাকেজের মধ্যেই একদিকে যেমন রয়েছে ট্রেনভাড়া, তেমনই গোয়া পৌঁছে সেখানের কিছু দর্শনীয় স্থানও সম্পূর্ণ বিনা খরচে ঘুরে দেখাবে IRCTC। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর আওতায় আনা হয়েছে IRCTC-এর নতুন প্যাকেজটিকে। নাম ‘Glorious Goa EX MUMBAI’ অর্থাৎ গৌরবময় গোয়া প্রাক্তন মুম্বই। জানা যাচ্ছে প্রতি সপ্তাহের কাজের পাঁচদিন অর্থাৎ সোম থেকে শুক্রের মধ্যে এই প্যাকেজটি বুক করে ৪ দিনের জন্য গোয়া ঘুরে আসা যাবে।

কি কি থাকছে এই প্যাকেজের আওতায়? 

জানা যাচ্ছে, IRCTC-এর এই প্যাকেজের আওতায় রয়েছে মুম্বই থেকে গোয়া যাওয়ার ট্রেন ভাড়া, গোয়ায় থাকা খাওয়া এবং গোয়ার বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা। জানা যাচ্ছে, ১০১ নম্বর কোঙ্কন কন্যা এক্সপ্রেস প্রতি রাতে ঠিক ১১.০৫ মিনিটে মুম্বই সিএসএমটি থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পরের দিন সকালে সেটি গোয়ার থিভিম ষ্টেশনে পৌঁছবে। গোয়ারই একটি হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। সেই দিন আপনি চাইলে উত্তর গোয়া ঘুরে দেখতে পারেন। এরপর পরের দিন থেকে ফোর্ট আগুয়াদা, ক্যান্ডোলিম বিচ, বাঘা বিচ, আঞ্জুনা বিচ, ডোনা পাওলা ও কুইন অব বিচ ‘ক্যালানগুট বিচ’ ঘুরে দেখার ব্যবস্থা করে দেবে IRCTC। 

তার পরের দিন দক্ষিণ গোয়ার মিরামার বিচ, ওল্ড গোয়া চার্চ, মঙ্গেশি মন্দিরের মতো একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ থাকছে। রয়েছে মান্ডোভি নদীর উপর ক্রুজ উপভোগ করারও সুযোগ। তার ঠিক পরের দিনই  ফেরার পালা। পরের দিন সকাল ১০:০৮ মিনিটে ফের গোয়ার থিভিম ষ্টেশন থেকে মুম্বইয়ের সিএসএমটির উদ্দেশ্যে রওনা দেবেন যাত্রীরা। 

কীভাবে বুকিং করবেন? 

যে বুকিং করতে, আপনাকে আপনার আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট irctctourism.com ক্লিক করতে হবে। পাশাপাশি 9321901806, 9321901802 এবং 8287931661 কল করেও আপনি এই প্যাকেজ সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পারেন। 

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের