কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একঘেয়ে কাজের চাপ আর শহুরে কোলাহল থেকে কয়েক দিনের বিরতি নিতে ভ্রমণের বিকল্প নেই। বিদেশে যাওয়ার পরিকল্পনা অনেকেরই থাকে, তবে দেশের মধ্যেই এমন অসংখ্য জায়গা রয়েছে, যেখানে প্রকৃতি, পাহাড়, সমুদ্র, নদী ও রোমাঞ্চ, সব একসঙ্গে পাওয়া যায়। বিশেষ করে তরুণদের জন্য কম বাজেটে ঘোরার মতো বেশ কিছু গন্তব্য রয়েছে। এমনই ৬টি জায়গার হদিশ রইল প্রতিবেদনে-

•বরকলা, কেরলম

গোয়ার ভিড় এড়িয়ে সমুদ্রের ধারে কয়েকটা শান্ত দিন কাটাতে চাইলে বরকলা হতে পারে আদর্শ ঠিকানা। আরব সাগরের পাশে খাড়া ল্যাটেরাইট পাহাড়, নীচে সমুদ্র, সূর্যাস্ত আর সমুদ্রতীরের ক্যাফে, সব মিলিয়ে জায়গাটির আলাদা আকর্ষণ। সার্ফিং, সমুদ্রতীরে হাঁটা কিংবা আয়ুর্বেদিক চিকিৎসার অভিজ্ঞতাও নিতে পারেন।

কীভাবে যাবেন: কলকাতা থেকে বিমানে তিরুঅনন্তপুরম। সেখান থেকে ট্রেন বা গাড়িতে বরকলা। সময়: ৩-৪ দিন। আনুমানিক খরচ: ১২,০০০-১৮,০০০ টাকা।

•গোকর্ণ, কর্নাটক 

গোয়ার তুলনায় অনেকটাই শান্ত। ওম, কুডলে, হাফ মুন ও প্যারাডাইস বিচ ঘুরে দেখা যায়। পাহাড়ি পথে এক সমুদ্রসৈকত থেকে অন্যটিতে যাওয়ার অভিজ্ঞতাও কম রোমাঞ্চকর নয়।

কীভাবে যাবেন: কলকাতা থেকে ট্রেনে মুর্দেশ্বর বা কুমটা, সেখান থেকে গাড়ি/বাসে গোকর্ণ। সময়: ৪ দিন। খরচ: ১০,০০০-১৫,০০০ টাকা।

• লেহ-লাদাখ 

উঁচু পাহাড়, নীল প্যাংগং হ্রদ, বৌদ্ধ মঠ আর দীর্ঘ বাইক রাইড-লাদাখ অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য স্বপ্নের জায়গা। তবে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে হবে।

কীভাবে যাবেন: কলকাতা থেকে বিমানে দিল্লি হয়ে লেহ। সময়: ৬-৭ দিন। খরচ: ২৫,০০০-৩৫,০০০ টাকা

•চেরাপুঞ্জি ও ডাওকি

সবুজ পাহাড়, ঝরনা, গুহা, জীবন্ত শিকড়ের সেতু এবং স্বচ্ছ ডাওকি নদী-মেঘালয়ের এই অঞ্চল প্রকৃতিপ্রেমীদের মন জিতে নেবে। বিশেষ করে বর্ষার পর পাহাড়ের রূপ আরও মনোরম হয়ে ওঠে।

কীভাবে যাবেন: কলকাতা থেকে ট্রেন বা বিমানে গুয়াহাটি, সেখান থেকে গাড়িতে শিলং-চেরাপুঞ্জি-ডাওকি। সময়: ৪-৫ দিন। খরচ: ১২,০০০-১৮,০০০ টাকা।

•ভ্যালি অব ফ্লাওয়ার্স

উত্তরাখণ্ডের চামোলি জেলার এই জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থল। প্রায় ৩,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত উপত্যকায় শত শত প্রজাতির বুনো ফুল দেখা যায়। জুলাই থেকে সেপ্টেম্বর ফুলের সমারোহ সবচেয়ে বেশি।

কী ভাবে যাবেন: কলকাতা থেকে দিল্লি, তারপর হরিদ্বার/ঋষিকেশ হয়ে গোবিন্দঘাট। সময়: ৫-৬ দিন। খরচ: ১৫,০০০-২২,০০০ টাকা।

•শিমলা-কুফরি 

দীর্ঘ ছুটি না থাকলেও পাহাড়ে ঘুরে আসতে চাইলে শিমলা সহজ বিকল্প। মল রোড, ক্রাইস্ট চার্চের পাশাপাশি কুফরি ও ফাগুর পাহাড়ি পরিবেশও ঘুরে দেখা যায়

কীভাবে যাবেন: কলকাতা থেকে ট্রেনে কালকা/চণ্ডীগড়, সেখান থেকে সড়কপথে শিমলা।  সময়: ৪-৫ দিন।  খরচ: ১০,০০০-১৬,০০০ টাকা ।

তবে মাথায় রাখবেন, লাদাখ বা ভ্যালি অব ফ্লাওয়ার্সের মতো জায়গায় যাওয়ার আগে আবহাওয়া, রাস্তার পরিস্থিতি, অনুমতি এবং স্থানীয় ভ্রমণ-নির্দেশিকা অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে ট্রেকিংয়ের ক্ষেত্রে অভিজ্ঞ গাইডের পরামর্শ নেওয়াই নিরাপদ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!