কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকার্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার (১০ অগস্ট) স্থানীয় সময় সকাল সাতটা ৩৪ মিনিটে পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। কম্পন এতই তীব্র ছিল যে চোকোর পাশাপাশি কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও তা অনুভূত হয়েছে। এমনকি দুই পড়সি দেশ ইকুয়েডর ও ভেনেজুয়েলাও কেঁপে উঠেছিল। ভয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন।

চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানান, ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। বিভাগীয় রাজধানী কিবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া শহরটির বেশ কিছু স্থাবর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ করছে। সম্ভাব্য আফটারশক বা অনুকম্পনের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পেরেইরা শহরের মেয়র মাউরিসিও সালাজার ‘কারাকোল রেডিও’কে জানিয়েছেন, ভূমিকম্পে বাড়ি চাপা পড়ে ১৮ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি ‘সংকটপূর্ণ’।

গত জুন মাসে জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কলম্বিয়ার পড়শি দেশ ভেনেজুয়েলা। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। কয়েক হাজার বাড়ি ও ভবন চোখের নিমিষে ধুলোয় মিশে গিয়েছিল। ছয় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল