কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্প কলম্বিয়ায়। সোমবার (১০ অগস্ট) সকালে পশ্চিম কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ৫৭০ জন। একাধিক এলাকায় বাড়িঘর ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকা কলম্বিয়ার জন্য ১৫.৫ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। 

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সোমবার (১০ অগস্ট) দুপুরের দিকে কম্পন অনুভূত হয়। কলম্বিয়ার স্থানীয় সময় তখন সকাল ৭ টা ৩৪ মিনিট। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪। চকো প্রদেশের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে ছিল কম্পনের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কলম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি ভেনিজুয়েলা, ইকুয়েডর এবং পানামার বেশ কিছু এলাকাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়। বিপর্যয়ের ভয়াবহতা বিবেচনা করে দেশে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। তবে এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের অভিঘাতে ১৫০০-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা মানুষদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রশাসনের।

আরও পড়ুন: ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

এরই মধ্যে ভূমিকম্পের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। কলম্বিয়ার পেরেইরা, মানিজালেস,আর্মেনিয়া, কার্তাগো এবং বুয়েনাভেনতুরা এই পাঁচটি বিমানবন্দরে সাধারণ যাত্রী পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আপাতত সেখানে চিকিৎসা ও সরকারি কাজে ব্যবহৃত বিমান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বিমানবন্দরগুলির পরিকাঠামোয় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখছে প্রশাসন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ রাখা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই বড়সড় এই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে এসপ্রিয়েলা সরকার। উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা সম্পর্কে উদ্বেগ। 

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!