‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। শুধু সৌরভ নন, তাঁর স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কেও নিশানা করে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় উদ্বিগ্ন গঙ্গোপাধ্যায় পরিবার।

জানা গিয়েছে, সোমবার (১০ অগস্ট) সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে একাধিক চিঠি আসছিল। সেই চিঠিগুলিতে সৌরভকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হত। প্রথমদিকে বিষয়টিকে ব্যক্তিগত ক্ষোভ বা অপছন্দের বহিঃপ্রকাশ বলে মনে করা হয়েছিল। তাই সেগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তবে সম্প্রতি পরিস্থিতি বদলে যায় সম্প্রতি। অভিযোগ অনুযায়ী, দুটি পৃথক চিঠি পাঠানো হয়েছে। একটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে এবং অন্যটি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে। শুধু তাঁদের ব্যক্তিগতভাবে হুমকি দেওয়া হয়নি, সৌরভের পরিবার এবং তাঁর সঙ্গে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। তানিয়া অভিযোগ পত্রে লিখেছেন, ‘গত কয়েকমাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে আমরা চিঠি পাচ্ছি। চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। প্রথমে আমরা সেইসব চিঠিকে বিশেষ গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, এমন কেউ চিঠি পাঠাচ্ছেন, যিনি হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপছন্দ করেন। আর তার ব্যক্তিগত ক্ষোভ থেকে এই চিঠি পাঠাচ্ছেন।’

আরও পড়ুন: হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

এই হুমকির পরেই আর বিষয়টি হালকাভাবে নিতে চাননি সৌরভের পরিবার। দ্রুত পুলিশি হস্তক্ষেপের আবেদন জানানো হয়। অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। হুমকি চিঠিগুলির পিছনে কারা রয়েছে, কী কারণে এই হুমকি দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে আগের চিঠিগুলির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সৌরভকে নিয়ে এর আগেও সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও সম্মানহানিকর পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনাতেও ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সরাসরি প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বেড়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল