বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কালো ছায়া।। মঙ্গলবারও স্বস্তি মিলছে না বৃষ্টির হাত থেকে। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর বিস্তার রয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ১২ অগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, বাঁকুড়া এবং হাওড়ার কিছু এলাকায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

অন্যদিকে, উত্তরবঙ্গের কোনও জেলাই মঙ্গলবার পুরোপুরি বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না। সব জেলাতেই বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের এক বা দুই জায়গায় বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। ফলে এই এলাকাগুলিতেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!