সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। ভিড়ের কারণে অনেক রোগীই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন। এই সমস্যার সমাধানে এবার সরকারি হাসপাতালগুলিতে সন্ধ্যার সময়ও OPD পরিষেবা চালুর পরিকল্পনা করছে স্বাস্থ্য দফতর। তবে এই পরিষেবা কবে থেকে রাজ্যের সর্বত্র চালু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশেষ করে কর্মজীবী মানুষ, মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের রোগীদের জন্য এই পরিষেবা সুবিধাজনক হতে পারে। তবে এই Evening OPD সম্পূর্ণ বিনামূল্যে হবে না। জানা যাচ্ছে, রোগীদের নির্দিষ্ট ফি দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদিও বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের তুলনায় এই খরচ অনেকটাই কম রাখার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ তুলনামূলক কম খরচে সরকারি হাসপাতালের চিকিৎসকদের দেখানোর সুযোগ পাবেন রোগীরা।

রাজ্যের কিছু সরকারি হাসপাতালে ইতিমধ্যেই Evening OPD পরিষেবা চালু রয়েছে। জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলির কয়েকটিতে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হচ্ছে। এবার এই ধরনের পরিষেবাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে স্বাস্থ্য দফতর। রাজ্যে ইভিনিং OPD পরিষেবা চালু হলে সরকারি স্বাস্থ্য পরিষেবায় রোগীদের ভিড় সামলানোর পাশাপাশি চিকিৎসার সুযোগও আরও সহজলভ্য হতে পারে। তবে পরিষেবাটি কার্যকর হওয়ার আগে চূড়ান্ত নীতি, হাসপাতালভিত্তিক ব্যবস্থা, চিকিৎসকের সময়সূচি সম্পর্কে সরকারি ঘোষণা আসা প্রয়োজন।

মূলত এই পরিষেবার ক্ষেত্রে একটি Revenue Sharing Model-এর কথাও ভাবা হচ্ছে। সূত্রের খবর, Evening OPD থেকে পাওয়া অর্থের একটি নির্দিষ্ট অংশ চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের দেওয়া হতে পারে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সংগৃহীত অর্থের ৬০ শতাংশ চিকিৎসকদের, ২০ শতাংশ নার্সদের এবং ১০ শতাংশ Group-D কর্মীদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাকি ১০ শতাংশ সরকারি কোষাগারে যেতে পারে। রোগীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হতে পারে ভিড় এড়িয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে ইচ্ছুক হলেও সকালের OPD-এর দীর্ঘ লাইনের কারণে যাঁরা পিছিয়ে যান, তাঁরা সন্ধ্যার সময়ে তুলনামূলক সুবিধাজনকভাবে চিকিৎসা করাতে পারবেন। ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর চাপও কিছুটা কমতে পারে।

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

হোটেলের ঘর থেকে উদ্ধার অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের পুলিশ আধিকারিকের দেহ, খুন নাকি আত্মহত্যা?

৮ দিনে আয় ৬০৬ কোটি, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলছে রজনীকান্তের ‘Jailer 2’

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য