হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

Share:

নিজস্ব প্রতিনিধি: হালিশহরে মমতা বন্দ্য়োপাধ্যায়ের গাড়ির উপর হামলার ঘটনায় ভাঙছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির! অন্তত বিধানসভায় আজ, সোমবারের চিত্র দেখে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভায় এদিন কী হয়েছিল? গতকাল, রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে নিহত তৃণমূল কর্মী বিরুজু কেওটের বাড়িতে গিয়েছিলেন মমতা। অভিযোগ, তখনই তৃণমূলনেত্রীর গাড়িতে কাদা-জুতো ছোড়েন বিক্ষুব্ধ এলাকাবাসী। যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ ছিল, এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন বিজেপির কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জনরোষ আছড়ে পড়েছে।

আর এদিকে দলীয় নেত্রীর গাড়িতে হামলার ঘটনায় এদিন বিধানসভায় প্রতিবাদ দেখান কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের বিধায়করা। সেই প্রতিবাদ কর্মসূচিতে কুণাল ঘোষ, আলিফা আহমেদ, শোভনদেব চট্টোপাধ্যায় ও অশোক দেবরা থাকলেও সকলকে চমকে যোগ দেন ঋতব্রত শিবিরের তিন তৃণমূল বিধায়ক। মমতার পাশে দাঁড়িয়ে গতকালের ঘটনার তীব্র প্রতিবাদ জানান বসিরহাটের বিধায়ক তউসিফ রহমান, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা ও বারুইপুপ-পূর্বের বিধায়ক বিভাস সর্দার। এরা সকলেই এতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে ছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু মমতার উপর হামলার ঘটনায় প্রতিবাদা জানাতে এগিয়ে এসেছেন তাঁরা। আর তাতে জল্পনা শুরু হয়েছে। তাহলে কী মমতার উপর হামলার ইস্যু দেখিয়ে ঋতব্রত শিবির ছাড়তে চাইছেন ওই তিন বিধায়ক? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে।

আরও পডুন: দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

বিষয়টি প্রসঙ্গে তিন বিধায়কই প্রতিক্রিয়া দিয়েছেন। বিভাস সর্দার বলেন, ‘আমাদের নেত্রীর উপর আঘাত হয়েছে। তীব্র প্রতিবাদ করছি। মমতার প্রতীকে জিতেছি। তৃণমূলের ৮০ জনেরই এর প্রতিবাদ করা উচিৎ।’ আব্দুল খালেক মোল্লা জানিয়েছেন, ‘নেত্রীর গাড়িতে আঘাতের প্রতিবাদ করছি। আমি ঋতব্রতপন্থী, কিন্তু মমতার উপর হামলার জন্য প্রতিবাদ করছি।’ তউসিফ রহমান বলেন, ‘যেখানে দিদি সেখানে আমি। আমি বসিরহাটে ১০টা ভোট পাব না, যদি মমতার ছবি না থাকে। আমাদের ঋতব্রত শিবিরের তরফে বলা হয়েছিল মমতাদি চেয়ারম্যান হবেন। কিন্তু আজ হবে, কাল হবে করে আর হয়নি।’ ওই তিন তৃণমূল বিধায়কের মন্তব্য়ে শিবির ভাঙনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম