চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের মহার্ঘ সোনা, ৭০ হাজার ছুঁয়ে ফেলল রুপো

নিজস্ব প্রতিনিধি: রুশ-ইউক্রেনের মধ্যে যেমন যুদ্ধ থামার লক্ষণ নেই, তেমনই সোনা ও রুপোর দাম কমারও কোনও ইঙ্গিত। শনিবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম যেমন একলাফে সাতশো টাকার বেশি বেড়েছে, তেমনই প্রতি কেজিতে ২ হাজার টাকা বাড়ায় রুপোর দাম ৭০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। বিয়ের মরসুমে দুই ধাতুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কার্যত মধ্যবিত্তের মুখ থেকে হাসি উধাও হয়েছে।

রুশ-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরেই বিশ্ববাজারে তরল সোনা অর্থা‍ৎ অপরিশোধিত তেলের পাশাপাশি সোনা সহ বিভিন্ন ধাতব পদার্থের দামও বেড়ে চলেছে। যুদ্ধ না থামা পর্যন্ত বাজার থিতু হবে না বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এদিন কলকাতায় ২২ ক্যারেট অর্থা‍ৎ গয়নার সোনার দাম আগের দিনের চেয়ে প্রতি ১০ গ্রামে বেড়েছে ৭০০ টাকা। ফলে ৪৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪০০ টাকায়। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৭৬০ টাকা। যার ফলে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামেও চোখে সর্ষেফুল দেখছেন ক্রেতারা। এদিন কলকাতা বাজারে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ২ হাজার টাকা। যার ফলে ৭০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে প্রতি কেজি রুপো। চলতি সপ্তাহে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। গত সোমবার সপ্তাহ শুরুর দিন কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৫ হাজার ২০০ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ